১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

কার দিন কেমন যাচ্ছে

ব্যস্ততা বা অবসর, যাই থাকুক না কেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়মিত ছবি পোস্ট করাও তারকাদের দৈনন্দিন জীবনের অনুষঙ্গ হয়ে দাঁড়িয়েছে। যেসব ছবি বলে দেয় তাদের গতিবিধি, কাজের খবর, নিজস্ব কথা। দেখে নেওয়া যাক সোশ্যাল মিডিয়ায় তারাকদের যাপিত জীবনের কথা।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Apr 2023, 02:21 PM

Updated : 08 Apr 2023, 05:13 PM

Image

‘আমার গ্রামের স্মৃতি’ ক্যাপশনে এই ছবিটি পোস্ট করেছেন চিত্রনায়িকা আফিয়া নুসরাত বর্ষা। ভক্তরা শুভকামনা জানিয়ে জানতে চেয়েছেন, আগামীতে কোন সিনেমায় এই নায়িকাকে দেখা যাবে। বর্ষা জানিয়েছেন, রোজার ঈদে ‘কিল হিম’ সিনেমায় আসছেন বর্ষা।

Image

পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার সিংহখালী গ্রামে নানাবাড়িতে পরীমনির জন্ম। রাজ ও রাজ্যকে নিয়ে জন্মস্থানে গিয়েছিলেন ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমনি। তবে এই সফরটি আলাদা ছিল। কারণ এবারেই প্রথমবারের মত পরীমনির সঙ্গে ছিল ছেলে ও স্বামী। নানাবাড়িতে ঘুরে বেড়ানোর একের পর এক ছবি ফেইসবুকে ছেড়েছেন পরীমনি।

Image

সকাল সবার জন্য শুভ হোক জানিয়ে ছোট পর্দার অভিনেতা সজল নূর লিখেছেন, “যে কোন কঠিন পরিস্থিতিতে ধৈর্য রাখতে পারাটা হল অর্ধেক সমস্যার সমাধান।“ ঈদে আসছে সজলের সিনেমা ‘জ্বীন’। ওই সিনেমায় সজলের সঙ্গে জুটি বেঁধেছে হালের অভিনেত্রী পূজা চেরি।

Image

কালো জিন্স, টি শার্ট আর কালো রোদ চশমায় চোখ ঢাকা ছবিতে সাজু খাদেম শরণ হয়েছেন ভাটিয়ালি গানের শিরোনামে। লিখেছেন, ‘সাদা ময়লা রঙ্গিলা পালে’।

Image

নিজেকে অতটা প্রতিভাবান বলে মনে করেন না জানিয়ে এই ছবি পোস্ট করেছেন অভিনেত্রী গায়িকা নুসরাত ফারিয়া।

Image

ফ্যাশন হাউস ‘সাদাকালো’র মডেল হয়েছিলেন মঞ্চ-নাটকের অভিনেত্রী রুনা খান। ফটোশুটের কিছু ছবি শেয়ার করেছেন ফেইসবুকে নিজের ওয়ালে।

Image

বাবা দেশের প্রয়াত অভিনেতা গোলাম মুস্তাফা এবং মা একসময়ের বেতারের অভিনেত্রী হোসনে আরার পুরনো একটি ছবি শেয়ার করেছেন অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা। এই দুজনে দুনিয়ার ‘সেরা’ দম্পতি বলে মনে করেন তিনি।

Image

দিন শুরু হবে আর হালের অভিনেত্রী বিদ্যা সিনহার কোন ছবি সোশ্যাল মিডিয়ায় আসবে না, তা হয়না। মিমের এই ছবিতে বেশিভার ভক্তের মন্তব্য ‘গর্জিয়াস’।

Image

বিদেশভ্রমণের ছবি দিয়েছেন অভিনেত্রী তাসনিয়া ফারিণ। সম্প্রতি তিনি কাজ করেছেন ‘অন্তঃসারশূন্য’ অ্যালবামের মিউজিক ভিডিওতে।

Image

বিদ্যানন্দ ফাউন্ডেশনের ইফতার চ্যারিটি অনুষ্ঠানে গিয়েছিরেন গায়ক অভিনেতা তাহসান খান।

Image

বিদ্যানন্দ ফাউন্ডেশনের কাছ থেকে পুড়ে যাওয়া কাপড় কিনে বঙ্গবাজারের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়িয়েছেন অভিনেতা সিয়াম আহমেদ।