১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩

‘ঝুমকা’র পর জেফার-মুজার ‘আড়ালে হারালে’

ঢাকার গায়িকা জেফার রহমান এবং যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশি শিল্পী মুজা ফের জুটি বেঁধে এনেছেন নতুন মিউজিক ভিডিও। ‘আড়ালে হারালে’ শিরোনামে জেফার-মুজার প্রেমের গানটি পাওয়া যাচ্ছে ইউটিউব এবং স্পটিফাইতে। ভারতীয় সংগীত পরিচালক ডিজে সঞ্জয় গানটির প্রযোজনা করেছেন। ফেইসবুকে জেফার বলেছেন, তিনি আশা করছেন তাদের আগের মিউজিক ভিডিও ‘ঝুমকা’র মত ‘আড়ালে হারালে’ গানটিও দর্শক গ্রহণ করবেন।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2024, 02:25 PM

Updated : 22 Jan 2024, 02:26 PM