রয়্যালটিতে শিল্পীদের অধিকার থাকবে না কেন: খুরশীদ আলম
গানের জগতে নতুন প্রজন্মের শিল্পীদের মেধা নিয়ে বর্ষীয়ান সংগীতশিল্পী খুরশীদ আলমের কোনো সংশয় না থাকলেও, তারা যোগ্য অভিভাবক পাচ্ছেন না বলে আক্ষেপ রয়েছে তার। ইদানিং যে পদ্ধতিতে গান তৈরি হয়, তাতেও খুব একটা সন্তুষ্ট নন তিনি। গ্লিটজের সঙ্গে আলাপে এ কথা বলেছেন খুরশীদ আলম, যিনি শুরু করেছিলেন ষাটের দশকে। আশি বছর বয়সেও সুর-গানের সঙ্গে পথ চলছেন তিনি।