‘অ্যাভেঞ্জারস’ সিরিজে ফিরবেন রবার্ট
আরও দুটি ‘অ্যাভেঞ্জারস’ সিনেমায় রবার্ট ডাউনি জুনিয়র।
‘আয়রন ম্যান’ টনি স্টার্কের চরিত্রে আরও দুটি অ্যাভেঞ্জারস সিনেমায় দেখা যাবে অভিনেতা রবার্ট ডাউনি জুনিয়রকে। প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়ার খবর অনুযায়ী সম্প্রতি মারভেলের সঙ্গে ‘অ্যাভেঞ্জারস’-এর দুটি সিকুয়ালে কাজ করার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন তিনি।
‘এইস শোবিজ’ জানিয়েছে, এর আগে মোটা অংকের সম্মানী চাওয়ার পর এই সিকুয়াল দুটিতে মারভেল কোম্পানির সঙ্গে রবার্ট কাজ করবেন কি না সে বিষয় নিয়ে সন্দেহ দেখা দেয়। তবে সম্প্রতি সিকুয়াল দুটিতে কাজ করতে সম্মতি জানিয়েছেন রবার্ট। আর তাই ‘মারভেলস দ্য অ্যাভেঞ্জারস ২’ এবং ‘মারভেলস দ্য অ্যাভেঞ্জারস ৩’ এই দুটি সিকুয়ালে টনি স্টার্কের ভূমিকায় দেখা যাবে রবার্টকে।
স¤প্রতি মারভেলের ওয়েবসাইটে একটি বিবৃতিতে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়। বিবৃতিতে বলা হয়, “মারভেল অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছে রবার্ট ডাউনি জুনিয়রকে তার বিখ্যাত চরিত্র আয়রনম্যানের ভূমিকায় অভিনয় করার জন্য চুক্তিবদ্ধ করা হয়েছে। রবার্ট ‘মারভেলস দি অ্যাভেঞ্জারস ২’ এবং ‘মারভেলস দি অ্যাভেঞ্জারস ৩’-এ টনি স্টার্কের ভূমিকায় অভিনয় করবেন। সিকুয়াল দুটির কাজ শুরু হবে ২০১৪ সালের মার্চ মাস থেকে। সিনেমা দুটির চিত্রনাট্য লিখবেন এবং পরিচালনা করবেন জস ওয়েডন।”
