২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সালমানের এই লুকের রহস্য কি?

প্যারামিলিটারি অফিসার হয়ে আগামী সিনেমায় পর্দায় আসছেন সালমান।

সালমানের এই লুকের রহস্য কি?

সালমান খান

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Aug 2023, 11:59 AM

Updated : 22 Aug 2023, 11:59 AM

‘জওয়ান’ সিনেমার ট্রেইলারে ন্যাড়া মাথার শাহরুখ খান যেমন ‘চমক’ তৈরি করেছিলেন, তেমনি সালমান খানও প্রায় মুণ্ডিত মস্তক নিয়ে সমানে এসে নানা ধরনের জল্পনা উসকে দিয়েছেন।

দুদিন আগেও মুম্বাইয়ে একটি ডকু সিরিজের স্ক্রিনিংয়ে একমাথা চুল নিয়ে হাজির হন বলিউডের ভাইজান। ৪৮ ঘণ্টা যেতে না যেতেই লুক বদলে ফেললেন তিনি।

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা গেছে, মুম্বাইয়ে এক রোস্তোরাঁর সামনে গাড়ি থেকে চিরাচরিত কালো পোশাকে নামেন সালমান। তার মাথার চুলগুলো এতটাই ছোট করে ছাঁটা, যে চট করে দেখলে মনে হয়, মাথা বুঝি কামিয়েই ফেলেছেন এই নায়ক।

টাইমস অব ইন্ডিয়া বলছে, এটি সালমানের নতুন কোনো সিনেমার লুক। আর সিনেমার প্রযোজক হলেন করণ জোহর। সিনেমাটি পরিচালনা করবেন কিয়ারা আদাভানি-সিদ্ধার্থ মালহোত্রার জনপ্রিয় সিনেমা ‘শেরশাহ’র নির্মাতা বিষ্ণু বর্ধন।

সিনেমায় ভাইজানকে প্যারামিলিটারি অফিসারের ভূমিকায় পাওয়া যাবে বলেই তার চুলের এই হাল। আগামী বছর বা ২০২৫ সালে হলে আসবে সিনেমাটি।

সবশেষ ২০১৬ সালে ‘সুলতান’ সিনেমায় সালমানকে এমন ছোট চুলের লুকে পাওয়া গিয়েছিল। তারও আগে ছোট চুলে সালমানের দেখা মেলে ২০০৩ সালে, ‘তেরে নাম’ সিনেমায়।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া সালমানের নতুন লুকের ভিডিও দেখে ভক্তদের জল্পনা অবশ্য আলাদা। তাদের ধারণা ‘তেরে নাম’ সিনেমার সিক্যুয়েল নিয়ে আসছেন সালমান।

ইনস্টগ্রামে ওই ভিডিওর নিচে এক ভক্ত লিখেছেন, “মনে হচ্ছে ‘তেরে নাম ২’-এর চিত্রনাট্য তৈরি।“

“শিগগিরই ‘তেরে নাম ২’-এর শুটিং শুরু হবে বলে মনে হচ্ছে” বলেন আরেকজন।

কেউ কেউ আবার রসিকতা করে বলেন, “সালমন শাহরুখকে নকল করছেন।”

সম্প্রতি ‘টাইগার ৩’ সিনেমার শুটিং শেষ করছেন এ অভিনেতা। সেপ্টেম্বরেই মুক্তি পাবে সিনেমাটি।

পুরনো খবর

পুরনো খবর:

লুঙ্গি ডান্সে আসছেন সালমান খান
নিজের প্রথম সিনেমা নিয়ে বিব্রত ছিলেন সালমান খান
দেহরক্ষীর ছেলেকে নায়ক বানাচ্ছেন সালমান খান
১০০০ কোটি রুপি পেলে তো আর কাজই করব না: সালমান খান