Published : 04 Apr 2023, 08:24 PM
সিনেমা মুক্তির তারিখ ঘনিয়ে আসায় একে একে প্রকাশ হচ্ছে ‘কিসি কা ভাই কিসি কা জান’র গান। সিনেমা প্রচারের অংশ হিসেবে ‘নাইয়ো লগদা’, ‘বিল্লি বিল্লি’ এবং ‘বথুকাম্মা’র পর আসছে চতুর্থ গান, যে গানে লুঙ্গি পরে সালমান নেচেছেন দক্ষিণী কায়দায়।
টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, সালমান খান তার ইনস্টাগ্রামে ‘ইয়েনটাম্মা’ শিরোনামের গানটির টিজার শেয়ার করেছেন।
গানে সালমানের সঙ্গে ভেঙ্কটেশ দগ্গুবাতি সাদা লুঙ্গির সঙ্গে হলুদ লুঙ্গি পরে নাচছেন। দুজনের চোখেই কালো সানগ্লাস। অন্য গানগুলোর মত ইয়েনটাম্মা’ও ইউটিউবে প্রকাশ করবে নির্মাতারা।
মার্চের শুরুতে ইউটিউবে আসে এই সিনেমার দ্বিতীয় গান ‘বিল্লি বিল্লি’। সুখবীরের গাওয়া ওই গানের চিত্রায়নে একটি বিশাল উৎসবের আবহ তৈরি করা হয়, যেখানে মন খুলে নাচতে দেখা যায় সালমান ও পূজা হেগড়েকে।
সোশাল মিডিয়ায় ‘বিল্লি বিল্লি’ শেয়ার করে সালমান লিখেছেন, “আশা করছি, বিল্লি বিল্লি আপনাকে হাসবে, নাচাবে এবং ইতিবাচক শক্তি দেবে।”
বথুকাম্মা’ শিরোনামের গানটি ইউটিউবে আসে চলতি মাসের শুরুতে। ওই গানেও দক্ষিণী স্টাইলে লুঙ্গি, শার্ট পরে নজর কাড়ের বলিউডের ভাইজান। তবে এই গানজুড়ে আছেন পূজা।
সবার শুরুতে ফেব্রুয়ারিতে সিনেমার প্রথম গান ‘নাইয়ো লগদা’ প্রকাশিত হয় রিয়েলিটি শো ‘বিগ বস’ এর গ্র্যান্ড ফিনালের আসরে।
সংগীত পরিচালক হিমেশ রেশমিয়ার কম্পোজিশনে ‘নাইয়ো লগদা’ গানটি তৈরি হয়েছে। গানের দৃশ্যায়ন হয়েছে লাদাখ ও এর আশপাশের উপত্যকায়।হিমেশ রেশমিয়া ও সাব্বির আহমেদের লেখা গানে কণ্ঠ দিয়েছেন শিল্পী কামাল খান ও পলক মুছল।
জনপ্রিয় তামিল অ্যাকশন-কমেডি ছবি ‘বীরাম’র হিন্দি রিমেক হল ‘কিসি কা ভাই কিসি কি জান’। কথা ছিল গত বছরের শেষ নাগাদ হলে আসবে এ সিনেমা। পরে প্রযোজনা সংস্থা জানায়, আগামী ২১ এপ্রিল মুক্তি পাবে সিনেমাটি।
একটি বড় চমক হল, সিনেমার গান নিয়ে যে অ্যালবাম হবে, সেখানে ‘নাইয়ো লগদা’ গানটি গাইবেন সালমান নিজে।
সালমানের ‘নাইয়ো লগদা’ প্রকাশ হল ‘বিগ বসের’ আসরে
সালমানের ‘বিল্লি’ ‘হাসাবে, নাচাবে’
কেবল অভিনেতা নন, ‘কিসি কা ভাই কিসি কা জান’ সিনেমায় প্রযোজক হিসেবেও যুক্ত হয়েছেন সালমান। তবে সিনেমায় দক্ষিণী অভিনয়শিল্পীদের প্রাধান্য দেখা গেছে। সালমানের এই সিনেমার টিজারের সিনেমাটোগ্রাফিও প্রশংসা পাচ্ছে।
ফরহাদ সামজি পরিচালিত ‘কিসি কা ভাই কিসি কি জান’ প্রযোজনা করছেন সাজিদ নাদিদওয়ালা।
সর্বশেষ সালমানকে দেখা গিয়েছিল মহেশ মাঞ্জরেকারের ‘অন্তিম’ সিনেমায়। আগামীতে তাকে জ্যাকুলিন ফার্নান্দেজের বিপরীতে ‘কিক ২’ও ক্যাটরিনা কাইফের বিপরীতে ‘টাইগার ৩’ দেখা যাবে।