১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ঢাকায় পাকিস্তানি ব্যান্ড ‘কাভিশ’র কনসার্টের নতুন দিনক্ষণ

ভেন্যুর পরিবর্তন নেই, রাজধানীর সেনা প্রাঙ্গণে এই কনসার্ট হবে।

ঢাকায় পাকিস্তানি ব্যান্ড ‘কাভিশ’র কনসার্টের নতুন দিনক্ষণ
‘ঢাকা ড্রিমস’ কনসার্টে পারফর্ম করবে বাংলাদেশ ও পাকিস্তানের একাধিক ব্যান্ড

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jan 2025, 11:23 PM

Updated : 10 Sep 2026, 12:29 PM

ঢাকার মাটিতে পাকিস্তানের ব্যান্ড ‘কাভিশ’র পরিবেশনার নতুন তারিখ জানিয়েছে আয়োজক প্রতিষ্ঠান। 

‘ঢাকা ড্রিমস’ শিরোনামের কনসার্টটি শুক্র ও শনিবার হওয়ার কথা থাকলেও শেষ মূহূর্তে পিছিয়ে নেওয়া নয়।

আয়োজক ‘ব্লু ব্রিক কমিউনিকেশন’র সিনিয়র এক্সকিউটিভ ব্র্যান্ডিং শারাফ আনজুম হিলিদিতা গ্লিটজকে জানিয়েছেন, চলতি মাসের ২৪ ও ২৫ তারিখ পরপর দুইদিন ঢাকার শ্রোতাদের গান শোনাবেন কাভিশের শিল্পীরা। 

তবে ভেন্যুর কোনো পরিবর্তন আসেনি। রাজধানীর সেনা প্রাঙ্গণেই এই কনসার্ট হবে।

পাকিস্তানের এই দলটির সাথে বাংলাদেশের একাধিক দল ও শিল্পীর পারফর্ম করার কথাও জানিয়েছেন হিলিদিতা। 

প্রথম দিন ২৪ জানুয়ারি পারফর্ম করবে দেশের দুই ব্যান্ড শূন্য ও লেভেল ফাইভ। এরপর মঞ্চে উঠবে ‘কাভিশ’।

দ্বিতীয় দিনের কনসার্ট শুরু হবে সংগীতশিল্পী আরমীন মুসা এবং তার দল 'ঘাসফড়িং কয়ার’র পরিবেশনা দিয়ে।

এরপর বিশেষ আকর্ষণ হিসেবে সংগীতশিল্পী শায়ান চৌধুরী অর্ণব এবং তার স্ত্রী পশ্চিমবঙ্গের গায়িকা সুনিধি নায়েকের যৌথ পরিবেশনা থাকবে।

সবার পরিবেশনা শেষে দ্বিতীয় দিনেও মঞ্চে ওঠার কথা রয়েছে কাভিশের। 

দুই দিনের জন্য দুই টিকেট

হিলিদিতা জানিয়েছেন, ‘ঢাকা ড্রিমস’ কনসার্টের টিকেট পাওয়া যাচ্ছে 'টিকেটভাই' নামের প্ল্যাটফর্মে। টিকেটের দাম নির্ধারণ করা হয়েছে ৪ হাজার টাকা। একটি টিকেট দিয়ে একজন দর্শক একদিন কনসার্ট উপভোগ করতে পারবেন।

সেক্ষেত্রে কেউ দুইদিন উপভোগ করতে চাইলে তাকে দুইটি টিকেট কিনতে হবে।

'কাভিশ' পাকিস্তানের ‘সেমি ক্লাসিক্যাল’ ব্যান্ড হিসেবে পরিচিত, যা ১৯৯৮ সালে গায়ক জাফর জাইদি এবং মাজ মাওদুদের হাত ধরে গড়ে ওঠে।

তাদের প্রথম অ্যালবাম 'গুনকালি' ২০০৯ সালে প্রকাশ পেয়েছিল।

ব্যান্ডটির পরিচিত গানের মধ্যে রয়েছে 'বাচপান', 'তেরে পেয়ার মে', 'মোরে সাঁইয়াঁ', 'নিন্দিয়া রে', 'ফাসলে'।

আরও পড়ুন:

ঢাকায় গাইবে পাকিস্তানের আরেক ব্যান্ড 'কাভিশ'