০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩

ঢাকায় গাইবে পাকিস্তানের আরেক ব্যান্ড ‘কাভিশ’

“আমরা শিডিউল নিয়ে রেখেছি। এই বছরের ডিসেম্বরে বা জানুয়ারির একদম শুরুতে কনসার্টটি হবে।"

ঢাকায় গাইবে পাকিস্তানের আরেক ব্যান্ড ‘কাভিশ’
পাকিস্তানি ব্যান্ড ‘কাভিশ’

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Nov 2024, 02:51 PM

Updated : 26 Aug 2026, 10:57 AM

‘জাল’র পর পাকিস্তান থেকে আরেকটি ব্যান্ড আসছে বাংলাদেশে।

দলটির নাম ‘কাভিশ’; এই কনসার্ট দিয়ে তাদের বাংলাদেশ যাত্রা হতে চলেছে প্রথমবারের মত। 

আয়োজক প্রতিষ্ঠান ‘ব্লু ব্রিক কমিউনিকেশন’ জানিয়েছে শিগগিগরই 'ঢাকা ড্রিমস' শিরোনামের কনসার্টে গান গাইবে দলটি।

প্রতিষ্ঠানের সিনিয়র এক্সকিউটিভ ব্র্যান্ডিং শারাফ আনজুম হিলিদিতা গ্লিটজকে বলেছেন, ঢাকা সফর নিয়ে ‘কাভিশ’ ব্যান্ডের সঙ্গে তাদের  কথাবার্তা ‘চূড়ান্ত হয়ে গিয়েছে’।

“আমরা শিডিউল নিয়ে রেখেছি। এই বছরের ডিসেম্বরে বা জানুয়ারির একদম শুরুতে কনসার্টটি হবে।"

এর আগে ঢাকায় দুইটি কনসার্ট আয়োজন করেছে ‘ব্লু ব্রিক কমিউনিকেশন’।

হিলিদিতা বলেন,"এটি আমাদের তৃতীয় কনসার্ট।আয়োজক হিসেবে নতুন হলেও আমরা বেশ সাড়া পাচ্ছি। গত শুক্রবার ‘ঢাকা রেট্রো’ কনসার্টটিও দর্শক বেশ উপভোগ করেছেন। এর আগে হয়েছে 'ঢাকা মেলাঞ্চলি' কনসার্ট।

হিলিদিতার ভাষ্য তারা রাজধানীর মানুষের জীবনে কিছুনটা আনন্দ এনে দিতে তএই আয়োজনগুলো করে থাকেন। 

কনসার্টের টিকেট বিক্রির তারিখ ও ভেন্যু এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন এই আয়োজক। 

'কাভিশ' পাকিস্তানের ‘সেমি ক্লাসিক্যাল’ ব্যান্ড হিসেবে পরিচিত, যা ১৯৯৮ সালে গায়ক জাফর জাইদি এবং মাজ মাওদুদের হাত ধরে গড়ে ওঠে।

তাদের প্রথম অ্যালবাম 'গুনকালি' প্রকাশ হয় ২০০৯ সালে প্রকাশ পেয়েছিল।   

ব্যান্ডটির পরিচিতি গানের মধ্যে রয়েছে 'বাচপান', 'তেরে পেয়ার মে', 'মোরে সাঁইয়াঁ', 'নিন্দিয়া রে','ফাসলে'। 

এর মধ্যে ৮ ডিসেম্বর দুবাইয়ে কোক স্টুডিও লাইভ কনসার্টেও কাভিশের গান গাওয়ার কথা রয়েছে।