ফারিণের সুইফট দর্শন
ফারিণের ইচ্ছাপূরণ হয়েছে এডিনবরায়।
অভিনেত্রী তানসিয়া ফারিণের পছন্দের একজন শিল্পী যুক্তরাষ্ট্রের পপতারকা টেইলর সুইফট। তার গান এতদিন সিডিতে শুনে বা ভিডিওতে দেখে মন ভরিয়েছেন ফারিণ। তবে সুইফটকে সামনাসামনি দেখার ইচ্ছা লুকিয়ে ছিল তার মনে। এবার ফারিণের সেই ইচ্ছা পূরণ হয়েছে স্কটল্যান্ডে গিয়ে। চলতি মাসে তিন দিন স্কটল্যান্ডের এডিনবরায় কনসার্ট করেছেন সুইফট। ওই কনসার্টে ২ লাখ ২০ হাজার দর্শক সমাগমের রেকর্ড গড়েছে স্কটল্যান্ড। সেই লাখো দর্শকের একজন ছিলেন ফারিণ। কনসার্ট মুহূর্তের কিছু ছবি সোশাল মিডিয়ায় প্রকাশ করে সেই অভিজ্ঞতার কথা জানিয়েছেন ফারিণ।
