২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কেরালা স্টোরির সুদীপ্তর পরের ছবি মাওবাদী আন্দোলনের গল্পে

ভারতের মাওবাদী আন্দোলনের প্রেক্ষাপটেই পরবর্তী সিনেমা বানাবেন সুদীপ্ত।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2023, 03:50 PM

Updated : 11 Jun 2023, 11:23 AM

আলোচিত ‘দ্য কেরালা স্টোরি’ নির্মাতা সুদীপ্ত সেন নতুন সিনেমা তৈরির ঘোষণা দিয়েছেন; পঞ্চাশ বছর ধরে ভারতকে নাড়া দিয়ে আসা মাওবাদী আন্দোলন হবে যার গল্প। 

সুদীপ্তর সাম্প্রতিক এক সাক্ষাৎকারের বরাতে টাইমস অব ইন্ডিয়া দিয়েছে এই খবর। 

খবরটির সত্যতা নিশ্চিত করে সুদীপ্ত বলেছেন, “ঠিকই শুনেছেন। আমি পরবর্তী সিনেমাটি ভারতের মাওবাদী আন্দোলনের পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে বানাবো। ‘দ্য কেরালা স্টোরি’ প্রযোজক বিপুল শাহজির জন্যই সিনেমাটি পরিচালনা করব। কেরালা স্টোরিতে তার সঙ্গে কাজ করার অভিজ্ঞতা খুবই তৃপ্তির।”

পুরনো খবর:

নিষেধাজ্ঞা উঠলেও পশ্চিমবঙ্গে চলছে না ‘দ্য কেরালা স্টোরি’
ভারতের মহারাষ্ট্রে ‘কেরালা স্টোরি’ নিয়ে দাঙ্গা, নিহত ১

এই নির্মাতার হাতে আরও একটি প্রকল্প আছে, যেটি প্রযোজনা করবেন সন্দ্বীপ সিং। 

তবে মাওবাদী আন্দোলন নির্ভর সিনেমাটিই যে তার পরবর্তী প্রকল্প হবে, তা নিজেই নিশ্চিত করেছেন নির্মাতা। 

“আমি বিপুল জি’র কাছে পরবর্তী প্রকল্পে জন্য প্রতিশ্রুতিবদ্ধ ছিলাম। তাই প্রতিশ্রুতি পূরণ করতে পেরে খুশি লাগছে। এছাড়াও চুক্তি প্রক্রিয়াধীন আরও কিছু প্রকল্প হাতে রয়েছে।” 

ভারতের কেরালা রাজ্য থেকে অনেক নারীর মধ্যপ্রাচ্যের জঙ্গি গোষ্ঠী আইএসে যোগ দেওয়ার ঘটনা নিয়ে নির্মিত কেরালা স্টোরি মুক্তির আগে থেকেই সমালোচনার মুখে পড়ে। অভিযোগ উঠে, সিনেমাটির কাহিনী ‘অতিরঞ্জিত। যে রাজ্যের কাহিনী, সেই কেরালাতেও এই সিনেমা নিষিদ্ধ হয়। তামিলনাড়ু রাজ্যেও সিনেমাটি নিষিদ্ধ হয়।

পুরনো খবর:

কমলের মন্তব্যের জবাব দিলেন ‘কেরালা স্টোরি’ নির্মাতা সুদীপ্ত
দ্য কেরালা স্টোরি: আইএসে ভারতীয় নারীদের নিয়ে চলচ্চিত্র ঘিরে বিতর্ক
‘দ্য কেরালা স্টোরি’ নিয়ে ক্ষুব্ধ কেরালার মুখ্যমন্ত্রী

‘দ্য কেরালা স্টোরি’তে ৩২ হাজার হিন্দু ও খ্রিস্টান নারীকে ধর্মান্তরিত করার কথা বলা হয়েছে উল্লেখ করে এই ঘটনাকে মিথ্যা দাবি করেছে কেরালার বাম সরকার সিনেমাটি আটকাতে আদালতেও গিয়েছিল। তবে আদালত মুক্তির ক্ষেত্রে হস্তক্ষেপ না করায় ৫ মে মুক্তি পায় ‘দ্য কেরালা স্টোরি’। 

এদিকে ভারতের ক্ষমতাসীন বিজেপি সরকার কেরালা স্টোরির পক্ষে অবস্থান নেয়। মধ্যপ্রদেশে সরকার সিনেমাটিকে করমুক্ত বলে ঘোষণা করে। 

এরপর বাঙালি নির্মাতা সুদীপ্তর এই সিনেমাটি ‘অসত্য এবং বিকৃত কাহিনি’ নির্ভর উল্লেখ করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমত বন্দোপাধ্যায় তার রাজ্যে সেটি মুক্তি না দেওয়ার সিদ্ধান্ত দিয়েছিলেন। এরপর সিনেমা নিষিদ্ধের ওই আদেশ স্থগিত করে ভারতের সুপ্রিম কোর্ট।