বেনজীরের উপস্থাপনা
স্কুলভিত্তিক গেইম শোর উপস্থাপনায় বেনজীর।
মডেল বেনজীর ইসরাতের উপস্থাপনায় শুরু হচ্ছে স্কুলভিত্তিক গেইম শো ‘ফ্রুটিকা পিউর জিনিয়াস’।
এ বিষয়ে বেনজীর গ্লিটজকে বলেন, “শিশুদের সঙ্গে কাজ করব ভেবে একটু চিন্তিতই ছিলাম। পরবর্তীতে কাজ শুরু হলে, দেখলাম বাহ! ওরা তো বেশ স্মার্ট। আমাকে বলে, তুমি কোন স্কুলে পড়? আমি যতই বলি, আমি বিশ্বাবিদ্যালয়ে পড়ি। ওরা আমার কথা বিশ্বাসই করে না!”
অনুষ্ঠানটির উপস্থাপনা করতে ভালো লাগলেও লেখাপড়ার ক্ষতি হবে ভেবে পরিবারের কাছ থেকে ঢাকার বাইরে যাওয়ার অনুমতি পাননি বলে জানিয়েছেন বেনজীর। তাই অনুষ্ঠানটি অষ্টম পর্ব থেকে উপস্থাপনা করবেন লাক্স ফটোজেনিক ফাইনালিস্ট অথৈ।
আমজাদ সুজন প্রযোজিত ‘ফ্রুটিকা পিউর জিনিয়াস’ দেশ টিভিতে প্রচার হবে প্রতি শুক্রবার সকাল ১১টা ৩০ মিনিটে। অনুষ্ঠানটির সূচনাসংগীত পরিচালনা করেছেন ফোয়াদ নাসের বাবু। গানটিতে কণ্ঠ দিয়েছেন সুজন আরিফ ও দিলশাদ নাহার কনা।
