২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

‘বাংলাদেশী আইডল’ শুরু ২৮ জুন

রাশেদ শাওন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2013, 02:08 PM

Updated : 25 Apr 2022, 06:52 PM

২৮ জুন থেকে এসএ টিভিতে শুরু হচ্ছে সংগীতশিল্পী নির্বাচনের টিভি শো ‘আমেরিকান আইডল'-এর বাংলাদেশী সংস্করণ ‘বাংলাদেশী আইডল' সম্প্রচার।

এসএ টিভির অনুষ্ঠান বিভাগের বরাতে জানা গেছে, ২৮ জুন থেকে প্রতি শুক্রবার রাত ৮টা ৩০ মিনিটে সম্প্রচার করা হবে ‘বাংলাদেশী আইডল’।

বাংলাদেশে ‘ডেল্টা বে প্রোডাকশনস অ্যান্ড ডিসট্রিবিউশন প্রাইভেট লিমিটেড’ সংগীতশিল্পীদের প্রতিযোগিতার অনুষ্ঠান ‘আমেরিকান আইডল' এর স্বত্ব নিয়ে ‘বাংলাদেশী আইডল' নির্মাণ করেছে।

‘ডেল্টা বে’র ব্যবস্থাপনা পরিচালক ও ‘বাংলাদেশী আইডল’-এর প্রযোজক মঈনুল হোসেন মুকুল বলেন, “বিশ্বের অন্যতম বৃহৎ টিভি অনুষ্ঠান প্রযোজনা প্রতিষ্ঠান ফ্রিম্যান্টল মিডিয়ার সঙ্গে আমাদের চুক্তি অনুযায়ী ‘আইডল' সিরিজের আন্তর্জাতিক মান বজায় রেখেই আমরা এই প্রতিযোগিতার আয়োজন করেছি।”

প্রতিযোগিতার বিচারকদের তালিকায় আছেন ফেরদৌসি রহমান, এন্ড্রু কিশোর, আইয়ুব বাচ্চু ও মেহরীন। হিল্লোল ও সামিয়া আফরিন রয়েছেন উপস্থাপক হিসাবে।