আবদুল্লাহ আবু সায়ীদকে সম্মাননা
বর্ষাবরণ অনুষ্ঠানে আরটিভি বিশেষ সম্মাননা জানাবে ‘আলোকিত মানুষ গড়ার কারিগর’ বিশ্ব সাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা আবদুল্লাহ আবু সায়ীদকে।
এ বিষয়ে আরটিভির ডেপুটি হেড অফ প্রোগ্রাম দেওয়ান শামসুর রাকিব বলেন, “তৃতীয়বারের মতো বর্ষাবরণ অনুষ্ঠান করতে যাচ্ছে আরটিভি। ‘আর টিভি টেলিটক-৩ জি বর্ষাবরণ-১৪২০’ শিরোনামের এ অনুষ্ঠানে থাকছে জনপ্রিয় অভিনেত্রী, নৃত্যশিল্পী রিচি ও চাঁদনীর ক্লাসিক নৃত্য।”
তিনি আরও বলেন, “থাকছে অভিনেত্রী মেহজাবিন ও শখের মডার্ন ড্যান্স । বর্ষা নিয়ে গান করবেন কণা, কনিকা, তৌসিফ, বন্দনা এবং ডিফারেন্ট টাচের বিজন মিস্ত্রী মেজবাহ। বর্ষাসংগীতে র্যাম্প মডেলদের ক্যাটওয়াক থাকবে। এর কোরিওগ্রাফি করবেন আজরা।”
বর্ষাবরণ-১৪২০ অনুষ্ঠিত হবে ১৪ জুন সন্ধ্যা ৭টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে । অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হবে আরটিভিতে।
