২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীটিভির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী

প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাজীটিভির বিশেষ আয়োজন

চিন্তামন তুষার চিন্তামন তুষার

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2013, 01:21 PM

Updated : 25 Apr 2022, 06:51 PM

১২ জুন গাজীটিভির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে টিভি চ্যানেলটি মঙ্গলবার নিজেদের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে ।

সম্মেলনে উপস্থিত ছিলেন গাজীটিভির ব্যবস্থাপনা পরিচালক গাজী গোলাম আস্রিয়া, প্রধান উপদেষ্টা মুস্তাফিজুর রহমান, উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. মনিরুল ইসলাম, বার্তা প্রধান মেজবাহ আহমেদ, উপদেষ্টা সম্প্রচার ও প্রকৌশল ফেরদাউস আহমেদ এবং প্রধান মানবসম্পদ ও প্রশাসন মো. নুরুজ্জামান এবং গাজীটিভির প্ল্যানিং এডিটর (নিউজ)  আবদুর রহমান।

আবদুর রহমান সাংবাদিকদের জানান, তারা বর্ষপূতি উপলক্ষে দিনব্যাপী বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছেন। ওইদিন সকাল ১০টা ৪৫ থেকে সন্ধ্যা ৬টা ১৫ মিনিট পর্যন্ত থাকছে বিশেষ মিউজিক্যাল শো। মিউজিক্যাল শোতে গাইবেন নির্ঝর, রাজিব, শাহনাজ বেলী, রিজিয়া পারভীন, মৌটুসী ও দিনাত জাহান মুন্নী। সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে রয়েছে বর্ষপূর্তির বিশেষ অনুষ্ঠান ‘এই সন্ধ্যায় আয়োজনে আমন্ত্রণ’। এতে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আব্দুন নূর তুষার। রাত ৮টা ১০ মিনিটে এনসিএ বিভাগের প্রযোজনায় রয়েছে ‘হাউ টু মেক দ্য নিউজ’, অনুষ্ঠানটিতে খবর তৈরির বিভিন্ন বিষয় নিয়ে প্রাথমিক ধারণা দেওয়া হবে। রাত ৮টা ৫৫ মিনিটে ইমরাউল রাফাতের রচনা ও পরিচালনায় প্রচার হবে বিশেষ নাটক ‘লাভ ইন চিটাগং’। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন- পার্থ বড়ুয়া, অপর্ণা ঘোষ, চিত্রলেখা গুহ প্রমুখ। রাত ১১টা ১০ মিনিটে বর্ষপূর্তির বিশেষ ‘জি স্টুডিও কনসার্ট’ প্রচার হবে, এতে গাইবে ব্যান্ড ডিফারেন্ট টাচ্।