এসিড সহিংসতা মোকাবেলার ১৪ বছর
এসিড সারভাইভারস ফাউন্ডেশনের ১৪ বছর পূর্তি উপলক্ষে একুশে টেলিভিশন তৈরি করেছে তিন পর্বে বিশেষ অনুষ্ঠান ‘এসিড সহিংসতা মোকাবেলার ১৪ বছর’।
এসিড সারভাইভারস ফাউন্ডেশনের ১৪ বছর পূর্তি উপলক্ষে একুশে টেলিভিশন তৈরি করেছে তিন পর্বে বিশেষ অনুষ্ঠান ‘এসিড সহিংসতা মোকাবেলার ১৪ বছর’।
ইটিভির অনুষ্ঠান বিভাগ থেকে জানানো হয়েছে, রোকেয়া প্রাচীর উপস্থাপনায় অনুষ্ঠানটি ধারাবাহিকভাবে ৪ জুন থেকে প্রতি মঙ্গলবার সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে সম্প্রচার করা হবে।
আরও জানানো হয়েছে, তিনটি বিশেষ বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। বিষয়গুলো হচ্ছে : চিকিৎসা পদ্ধতি, আইনী সহায়তা ও পুর্নবাসন ব্যবস্থা। আলোচনায় অংশ গ্রহণ করেছেন ফাতেমা পারভিন পুতুল, ম্যানেজার রিহ্যাবিলেটেশন এন্ড ডেভেলপমেন্ট ইউনিট এএসএফ, জাকিয়া কে হাসান এএসএফ ট্রাস্টি বোর্ড সদস্য, প্রফেসর মো. আবুল কালাম, বিভাগীয় প্রধান, প্লাস্টিক সার্জারি বিভাগ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল, প্রফেসর কামালউদ্দিন আহমেদ চৌধুরী ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ ঢা. বি., শওকত মোস্তাফা যুগ্ম সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, মনিরা রহমান নির্বাহী পরিচালক, এসিড সারভাইভারস ফাউন্ডেশন।
