আবারও বিয়ে করছেন মিলন
‘শুধুই আড্ডা’য় নতুন করে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া নিয়ে কথা বলেছেন আনিসুর রহমান মিলন ।
প্রেম একটি চলমান প্রক্রিয়া। প্রেম আসবে যাবে।’ সম্প্রতি বৈশাখী টেলিভিশনের সেলিব্রেটি আড্ডা অনুষ্ঠান ‘শুধুই আড্ডা’য় এসব কথা বলেছেন অভিনেতা আনিসুর রহমান মিলন।
নিজের ব্যক্তিজীবনের নতুন সিদ্ধান্ত সম্পর্কে এই অভিনেতা জানান, খুব শিগগিরি ব্যক্তি জীবনে নতুন সিদ্ধান্ত নিতে যাচ্ছেন তিনি। নতুন করে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া নিয়েও খোলামেলা কথা বলেছেন জনপ্রিয় এই অভিনেতা।
মিলন আরও জানান, ছোটবেলায় বিমানবন্দরের সিকিউরিটি গার্ড হওয়ার স্বপ্ন দেখলেও সচেতনভাবেই অভিনেতা হয়েছেন তিনি। এসব ছাড়া আনিসুর রহমান মিলন কথা বলেছেন নিজের ভবিষ্যত কর্মপরিকল্পনা, অভিনয় ও বর্তমান ব্যস্ততাসহ নানা প্রসঙ্গে।
এসএমএসের মাধ্যমে দর্শকদের পাঠানো নানা প্রশ্ন নিয়ে তারিনের সঙ্গে আড্ডা দিয়েছেন ফারহানা নিশো।
পলাশ মাহবুবের গ্রন্থনা ও পরিচালনায় শুধুই আড্ডা প্রচারিত হবে শনিবার ১ জুন রাত ৯টা ১০ মিনিটে, বৈশাখী টেলিভিশনে।
