২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিল্পকলায় ২ জুন ‘বিনোদিনী’

২ জুন রোববার সন্ধ্যা সাতটায় বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার হলে মঞ্চায়িত হবে ঢাকা থিয়েটারের প্রযোজনা ‘বিনোদিনী’।

রাশেদ শাওন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2013, 02:03 PM

Updated : 25 Apr 2022, 06:48 PM

২ জুন রোববার সন্ধ্যা সাতটায় বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার হলে মঞ্চায়িত হবে ঢাকা থিয়েটারের প্রযোজনা ‘বিনোদিনী’। নাটকটিতে একক অভিনয় করেছেন ঢাকার মঞ্চের মঞ্চকুসুমখ্যাত অভিনেত্রী শিমূল ইউসুফ। এটি পরিচালনা করেছেন নাট্যজন নাসির উদ্দীন ইউসুফ।

এ বিষয়ে ঢাকা থিয়েটারের পক্ষ থেকে জানানো হয়েছে,  সর্বশেষ ‘বিনোদিনী’ গত বছরের ৩১ ডিসেম্বর কক্সবাজারে মঞ্চায়িত হয়েছিল। শতাধিক মঞ্চায়নের গৌরব অর্জনকারী নাটকটি রচিত হয়েছে আধুনিক বাংলা নাট্যমঞ্চের প্রথম নারী অভিনেত্রী হিসেবে স্বীকৃত শ্রীমতি বিনোদিনী দাসীর লেখা আত্মজীবনী নিয়ে।