২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভার এইড কনসার্ট

রানা প্লাজায় আহতদের সহায়তায় আবারও কনসার্ট। গাইবেন শাফিন আহমেদ, অর্ণব, এলিটা করিম

চিন্তামন তুষার চিন্তামন তুষার

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 May 2013, 01:15 PM

Updated : 25 Apr 2022, 06:48 PM

সাভার ট্র্যাজেডি আহতদের জন্য আর একটি কনসার্টর আয়োজন করেছে দি ইন্টারটেইনমেন্ট, এক্সিটো ইভেন্টস। আহতদের সহায়তার জন্য এ নিয়ে এটি তাদের তৃতীয় কনসার্ট ।

আয়োজকদের পক্ষ থেকে নাফিস তাহশীষ ইসলাম গ্লিটজকে বলেন, “আগে থেকেই আমাদের পরিকল্পনা ছিল সিরিজ কনসার্ট করার। তারই তৃতীয় আয়োজন এটি।”

তবে নাফিস আক্ষেপ করে জানিয়েছেন, আগের দুটি কনসার্ট থেকে কাক্সিক্ষত সহায়তা পাওয়া যায়নি।

নাফিস বলেন, “ওই দুই কনসার্টের জন্য বিক্রিত টিকেটের পরিমাণ ছিল প্রায় ৩৫ শতাংশ। যা আমাদের আশানুরূপ নয়। তাই পরিকল্পনায় থাকা তৃতীয় কনসার্টটি করতে বাধ্য হয়েছি আমরা।”

এবারের তৃতীয় কনসার্টটি শুরু হচ্ছে বনানী আবাসিক এলাকার প্লাটিনাম সুইটস-এ ৩১ মে শুক্রবার, বিকাল ৫টায়। এতে অংশ নিচ্ছেন, শাফিন আহমেদ, অর্ণব, এলিটা করিম, আরমিন মুসা, ব্লান্ডারওয়্যার, টুয়েলভ এএম, ওভারচার।