নীল ডুমুরের ফুল
নাঈম-মৌসুমী-সনি অভিনীত নাটক ‘নীল ডুমুরের ফুল’।
ইরানী বিশ্বাসের রচনা ও পরিচালনায় নাটক ‘নীল ডুমুরের ফুল’-এ অভিনয় করছেন নাঈম, মৌসুমী হামিদ, সনি রহমান প্রমুখ।
এ বিষয়ে সনি গ্লিটজকে বলেন, “নাটকটা ত্রিমুখী প্রেমের গল্প হওয়ায় অভিনয়টা অনেক বেশি চ্যালেঞ্জিং ছিল। তবে বেশ ভালো টিমওয়ার্ক ও স্ক্রিপ্টের কারণে কাজটা সহজ হয়েছে।”
নাটকের গল্প নিয়ে সনি জানান, অনেক বাধা, অনেক চাওয়া, অনেক পাওয়া, সবকিছু পার হয়ে সনি রহমানকে বিয়ে করেন মৌসুমী হামিদ। কিন্তু বিয়ের পর তারা মুখোমুখি হন অনেক নাটকীয় ঘটনার।
নাটকে প্রধান একটি চরিত্রে অভিনয় করছেন নাঈম। ঈদ উপলক্ষে নির্মাণ করা হয়েছে নাটকটি, জানিয়েছেন অভিনেতা সনি।
