২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

‘নতুন মুখের সন্ধানে--ফিল্ম স্টার সার্চ’

চলচ্চিত্রের নতুন শিল্পী বাছাইয়ের লক্ষ্যে শুরু হচ্ছে নতুন রিয়ালিটি শো ‘নতুন মুখের সন্ধানে--ফিল্ম স্টার সার্চ’।

চিন্তামন তুষার চিন্তামন তুষার

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 May 2013, 02:15 PM

Updated : 26 Jul 2022, 03:02 PM

বাংলাদেশের চলচ্চিত্রের জন্য নতুন শিল্পী বাছাইয়ের লক্ষ্যে শুরু হচ্ছে নতুন রিয়ালিটি শো ‘নতুন মুখের সন্ধানে--ফিল্ম স্টার সার্চ’।

এই রিয়ালিটি শো যৌথভাবে আয়োজন করছে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (এফডিসি), এটিএন বাংলা ও অন্তর শোবিজ। এর পুরো আয়োজনটি স¤প্রচার করবে স্যাটেলাইট চ্যানেল এটিএন বাংলা। সম্প্রতি আয়োজিত এক সংবাদ সম্মেলনে জানানো হয় এসব তথ্য।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, বাংলাদেশের চলচ্চিত্র শিল্পকে আন্তর্জাতিক বাজারে এগিয়ে নেওয়া ও চলচ্চিত্রকে নতুন শিল্পী উপহার দেওয়ার লক্ষে এই প্রতিযোগিতা। নতুন বাছাইয়ের ক্ষেত্রে প্রতিযোগীদের বাহ্যিক সৌন্দর্য্যরে পাশাপাশি শিক্ষাগত যোগ্যতা, উচ্চতা, অভিনয়, কণ্ঠস্বর, স্মার্টনেস, শিষ্টাচার, বয়স এবং পারিবারিক পরিচিতিকে বিবেচনায় আনা হবে প্রাথমিক যোগ্যতা হিসেবে।

সংবাদ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। আরও উপস্থিত ছিলেন এফডিসির ব্যবস্থাপনা পরিচালক পীযূষ বন্দ্যোপাধ্যায়, এটিএন বাংলার চেয়ারম্যান মাহফুজুর রহমান, অন্তর শোবিজের চেয়ারম্যান স্বপন চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক নাসরীন চৌধুরী, চিত্রপরিচালক চাষী নজরুল ইসলাম, অভিনেতা উজ্জ্বল, নাদের চৌধুরী ও অভিনেত্রী দিতি।

প্রতিযোগিতার বিষয়ে প্রচারণা শুরু হচ্ছে জুন মাস থেকে। অংশগ্রহণেচ্ছুদের জন্য প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় বিজ্ঞাপনের মাধ্যমে ছবি ও জীবনবৃত্তান্ত চাওয়া হবে। আর অগাস্ট থেকে রেজিস্ট্রেশনের কাজ শুরু হবে। প্রাথমিক বাছাই পর্ব শুরু হবে সেপ্টেম্বর থেকে।