জাতীয় নাট্যোৎসবে ‘লখাই’
‘স্বপ্ন ও দ্রোহের জাতীয় নাট্যোৎসব ২০১৩’-এ নারায়নগঞ্জ চারুকলা ইন্সটিটিউট ও সরকারি তোলারাম কলেজ পরিবেশন করবে ‘লখাই’।
১৫ মে, বৃহস্পতিবার জাতীয় নাট্যোৎসবে মঞ্চায়িত হবে নারায়ণগঞ্জ চারুকলা ইন্সটিটিউট ও সরকারি তোলারাম কলেজ-এর যৌথ প্রযোজনার নাটক ‘লখাই’।
এ বিষয়ে নির্দেশক সোয়েব গ্লিটজকে বলেন, “শীতলক্ষ্যার নাম-ধাম, ইতিহাস-ঐতিহ্য নিয়ে রচিত এ আখ্যানে উন্মোচিত হয় শত শত বছর ধরে লক্ষ্যায় ভেসে আসা ধাবমান জলের ইতিহাস। সেই পুরনো গল্প নতুন ঢঙ্গে, রঙ্গে বলার চেষ্টা করেছি।”
নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সোয়েব মনির, জাহিদ হৃদয়, তুষার খান, প্রসেনজিৎ, রাজীবুল হক, রমু চৌধুরী, মাহ্মুদুর রহমান শৈবাল। নাটকের নিদের্শক সোয়েব মনির, তার সহকারী জাহিদ হৃদয়, মঞ্চ পরিকল্পনা-সুজিত কর্মকার, আলোক পরিকল্পনা-অসিত কুমার, সংগীত প্রশিক্ষক-ইকবাল সুমন, যন্ত্রানুষঙ্গ-কৃষ্ণ, জিবরান, শফি, রাশেদ, সঞ্জয়। দোহার হিসেব কণ্ঠ দিয়েছেন তানভীর নয়ন, রুমা সরকার, সাফিন আহমেদ, সুজন। সংগীত পরিকল্পনা-মতিয়াজ শাওন রেজা, পোশাক পরিকল্পনা-রুনা কাঞ্চন, মাইম-বাকার বকুল, কোরিয়গ্রাফি-গোলাম হাবীব, পারভীন সুলতানা কলি, প্রপস পরিকল্পনা- রাজীব বাঙ্গাল, মঞ্চ ব্যবস্থাপক-মাহ্মুদুর রহমান শৈবাল।
এছাড়াও ওইদিন আরও মঞ্চস্থ হবে নাটোর নবাব সিরাজ-উদ-দৌলা সরকারি কলেজের নাটক ‘চিমটি’, পিরোজপুর সরকারি স্বরূপকাঠী কলেজের নাটক ‘সন্ধ্যা বাওয়ালি’, মাদারীপুর কালকিনি সৈয়দ আবুল হোসেন কলেজের নাটক ‘বৈচা পাগল’, কিশোরগঞ্জ গুরুদয়াল সরকারি কলেজের নাটক ‘এমন যদি হত’ ও ময়মনসিং শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজের নাটক ‘বাঁওড়’।
সবার জন্য উন্মুক্ত উৎসবটি চলবে ১৭ মে পর্যন্ত। নাটক মঞ্চায়িত হবে শিল্পকলা একাডেমী’র জাতীয় নাট্যশালা মূল হল, এক্সপেরিমেন্টাল থিয়েটার হল এবং জাতীয় সংগীত ও নৃত্যকলা কেন্দ্রে।
