২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন বছরে নতুন গান

নতুন বছর আসতে আর বেশি দেরি নেই। দিনটিকে স্মরণীয় ও উৎসবমুখর করতে পারেন বাংলা গানে। এমন সুযোগ তৈরী করতেই শ্রোতাদের জন্য নতুন গানসহ অ্যালবাম প্রকাশ করছেন সংগীতশিল্পীরা। এ তালিকায় রয়েছেন জয় শাহরিয়ার, সাজিয়া হোসেন পুতুলসহ আরও অনেকে।

চিন্তামন তুষার চিন্তামন তুষার

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2014, 05:17 PM

Updated : 13 Oct 2022, 12:58 PM

পুরনো খবর:

শুভ্র দেবের নতুন অ্যালবাম ‘জলছবি’
ঈদেই আসছে তাহসানের অ্যালবাম
জয়-নওমীর ‘ভালোবাসার গান’
‘জাতীয় কবি চর্চিত নন’
বাংলাদেশে অনুপম রায়ের অ্যালবাম
ঈদেই বাপ্পার অ্যালবাম 

‘সত্যি বলছি’ খ্যাত জয় শাহরিয়ারের তৃতীয় একক অ্যালবাম ‘ঠিক এভাবেই’। গানগুলোর সুর ও সংগীতায়োজন করেছেন শিল্পী নিজেই। অ্যালবামটি প্রযোজনা থেকে শুরু করে প্রকাশনার কাজটিও করছে শিল্পীর নিজের প্রতিষ্ঠান ‘আজব রেকর্ডস’।

অ্যালবামটি প্রকাশিত হচ্ছে ২রা জানুয়ারি। এ উপলক্ষে ঢাকার আজিজ সুপার মার্কেটে শর্ট ফিল্ম ফোরাম মিলনায়তনে আয়োজন করা হয়েছে প্রকাশনা অনুষ্ঠান। সেখানে নানা আয়োজনের মাঝেই নতুন গানও শুনতে পারবেন আগতরা।

ক্লোজআপ ওয়ান খ্যাত সাজিয়া সুলতানা পুতুলের দ্বিতীয় একক অ্যালবাম ‘পুতুল গান-দ্বিতীয় অধ্যায়’। শিল্পীর নিজের সুর ও সংগীতায়োজনে ‘পুতুলগান’ (২০১২)-এর ধারাবাহিকতা বজায় থাকছে সিডি চয়েজ প্রকাশিত এই অ্যালবামেও।

স্টয়িক ব্লিজ, দেশি এমসিজ, আপটাউন লোকালজ- র‌্যাপারদের অনেকদিন ধরেই খোঁজ নেই। এদের অবসরে মাঠ গরম করছে বাংলা মেন্টালজ। ‘ফান্দে পড়িয়া বগা’, ‘ইটস টাইম ফর ফুটবল’ - গানগুলোর মাধ্যমে পরিচিতি গড়ে তোলার পাশাপাশি দলটি জায়গা করে নিয়েছে ভিভো পোর্টাল ও এমটিভির অনলাইন সাইটে।

মিক্সড অ্যালবামে কয়েকটি সিঙ্গেল প্রকাশের পর এবার তারা প্রকাশ করছে তাদের প্রথম একক অ্যালবাম। প্রযোজক-পরিবেশক জি সিরিজ, অ্যালবাম প্রকাশনা অনুষ্ঠান আয়োজন করেছে ৩০শে ডিসেম্বর।

একটু আগে বেরুলেও নতুন বছর উদযাপনে অংশ নিতে পারে কিছু পুরোনো অ্যালবামও, যার মধ্যে উল্লেখযোগ্য শুভ্রদেবের ‘জলছবি’ অ্যালবামটি। এখানে রয়েছে শিল্পীর সুদীর্ঘ ২৬ বছরের অভিজ্ঞতা ছাপ। আরও আছে কনক চাঁপার ‘আড়ালে’, ফাহমিদ নবীর ‘তুমি অভিমানে’, কুমার বিশ্বজিৎয়ের ‘প্রিয় অনুভব’, তাহসানের ‘উদ্দেশ্য নেই’, বাপ্পা মজুমদারের ‘জানিনা কোন মন্তরে’, সৈয়দ শহীদ আয়োজিত ৭১ দেশাত্মবোধক গানের অ্যালবাম ‘আমাদের ৭১’ ইত্যাদি।

পশ্চিমবঙ্গের শিল্পী অনুপম রায়ের ‘বাক্যবাগীশ’, ব্যান্ড ভুমির শিল্পী সুরজিৎ চট্টোপাধ্যায়ের ‘সুরজিৎয়ের গান’ ও রাঘব চ্যার্টাজির ‘বাড়ি ফেরার তাড়া’-- এদের গানও থাকতেই পারে শোনার তালিকায়৥।

আরও শুনতে পারেন ‘রানআউট’, ‘তারকাঁটা’, ‘মন ছুয়ে যায়’, ‘রাজত্ব’, ‘রোমিও ২০১৩’, ‘কিস্তিমাত’, ‘মোস্ট ওয়েলকাম টু’ সিনেমাগুলোর অডিও অ্যালবাম।