২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জয়-নওমীর ‘ভালোবাসার গান’

ভালোবাসা দিবসে প্রকাশিত হচ্ছে জয় শাহরিয়ার ও জারিন তামনিম নওমীর সিঙ্গেলস ‘ভালোবাসার গান’।

চিন্তামন তুষার

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2014, 06:14 PM

Updated : 01 Sep 2026, 12:24 PM

এ বিষয়ে শিল্পী জয় জানান, গানটি ডিজিটাল ফরম্যাটে বিশ্বজুড়ে ৭০০ টি পোর্টালে একযোগে প্রকাশ পাবে, যা বাংলাদেশের যে কোনো গানের ক্ষেত্রে প্রথম।

গানটির কথা ও সুর করেছেন জয় শাহরিয়ার। সুরবিন্যাস করেছেন পাভেল আরীন।

জয় গ্লিটজকে বলেন, “গানটির রেকর্ডিং শেষ হয়েছে। চলছে মিউজিক ভিডিওর কাজ যা ভালোবাসা দিবসে প্রকাশিত হবে আমার ইউ টিউব চ্যানেলে।”

জয়ের দুটি একক অ্যলবাম ‘সত্যি বলছি’ ও ‘এখনই’ প্রকাশিত হয়েছে ২০০৯ ও ২০১১ সালে। তিনি নির্ঝর ব্যান্ড গঠন করেন ২০০৬ সালে। ব্যান্ডের দুটি অ্যলবাম প্রকাশিত হয়েছে। জয় কণ্ঠশিল্পী পারভেজ আহমেদের সঙ্গে গড়ে তুলেছেন ‘দ্য ব্রাদারহুড প্রজেক্ট’, ২০১২ সালে তাদের ‘দ্য ব্রাদারহুড প্রজেক্ট’ নামে একটি অ্যালবাম প্রকাশ হয়।

‘ভালোবাসার গানে’র মাধ্যমে প্রথমবারের মতো ব্যান্ড নির্ঝর ও ব্রাদারহুড প্রজেক্টের ভোকাল জয়ের সঙ্গে দ্বৈতগান গাইলেন কণ্ঠশিল্পী নওমী।