২২ সেপ্টেম্বর ২০২৬, ০৭ আশ্বিন ১৪৩৩

ছোট পর্দার ঈদ আয়োজন: সিনেমা

ঈদ উপলক্ষে টেলিভিশন চ্যানেলগুলো নানা অনুষ্ঠান নির্মাণ ও প্রচারের পাশাপাশি বেশ কয়েক বছর ধরে ছোটপর্দায় সিনেমার উদ্বোধনী প্রদর্শনী করে আসছে। সেই ধারাবাহিকতায় এ বছর চ্যানেল আই পাঁচটি ও এশিয়ান টিভি দুই সিনেমার টিভি প্রিমিয়ার করছে। এটিএন বাংলা শুধুমাত্র শাকিব খান অভিনীত সিনেমা দেখানোর আয়োজন করছে। চ্যানেল নাইন দেখাবে ছয় দিনে ১২টি সিনেমা। অন্য চ্যানেলগুলোও পিছিয়ে নেই।

চিন্তামন তুষার চিন্তামন তুষার

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jul 2014, 10:33 PM

Updated : 13 Oct 2022, 12:23 PM

পুরানো খবর:

ছোট পর্দায় ঈদ আয়োজন: টেলিফিল্ম

পুরানো খবর:

ছোট পর্দায় ঈদ আয়োজন: সংগীত

পুরানো খবর:

ছোট পর্দায় ঈদ আয়োজন: শিশুতোষ

পুরানো খবর:

ছোট পর্দায় ঈদ আয়োজন: নাটক

এটিএন বাংলায় ছয় দিনে ছয় সিনেমা

‘প্রেমিক নাম্বার ওয়ান’ প্রচারিত হবে ঈদের দিন দুপুর ৩টা ১০মিনিটে। সিনেমাটি পরিচালনা করেছেন রকিবুল আলম রকিব। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান, অপু বিশ্বাস, সুজাতা, ববিতা, কাজী হায়াৎ, মিশা সওদাগর, নিপুণসহ আরও অনেকে।

‘দেহরক্ষী’ প্রচারিত হবে ঈদের পর দিন সকাল ১০টা ৩০ মিনিটে। সিনেমাটি পরিচালনা করেছেন ইফতেখার চৌধুরী। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মারুফ, ববি, আনিসুর রহমান মিলন, কাজী হায়াৎ, শিমুল খান, প্রবীর মিত্রসহ আরও অনেকে।

‘নাম্বার ওয়ান শাকিব খান’ প্রচারিত হবে ঈদের তৃতীয় দিন সকাল ১০টা ৩০ মিনিটে। সিনেমাটি প্রযোজনা করেছেন মোহাম্মদ হোসেন। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান, অপু বিশ্বাস, অলীরাজ, নূতন, মিশা সওদাগরসহ আরও অনেকে।

‘কঠিন প্রেম’ প্রচারিত হবে ঈদের চতুর্থ দিন সকাল ১০টা ৩০ মিনিটে। সিনেমাটি পরিচালনা করেছেন এম বি মানিক। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান, শাবনূর, মিশা সওদাগর, প্রবীর মিত্রসহ আরও অনেকে।

‘সিটি টেরর’ প্রচারিত হবে ঈদের পঞ্চম দিন দুপুর ৩টা ১০মিনিটে। সিনেমাটি পরিচালনা করেছেন এম এ রহিম। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মান্না, পপি, শাকিব খান, ড্যানি সিডাকসহ আরও অনেকে।

‘ভালবাসা দিবি কিনা বল’ প্রচারিত হবে ঈদের ষষ্ঠ দিন সকাল ১০টা ৩০মিনিটে। সিনেমাটি পরিচালনা করেছেন উত্তম আকাশ। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান, অপু বিশ্বাস, অমিত হাসান, মিজু আহমেদ, কাবিলাসহ আরও অনেকে।

চ্যানেল আইতে পাঁচ সিনেমার ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার

‘প্রিয়া তুমি সূখি হও’ প্রচারিত হবে ঈদের দিন দুপুর ২টা ৩০ মিনিটে। সিনেমাটি পরিচালনা করেছেন গীতালি হাসান। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সোহেল রানা, সুচরিতা, ফেরদৌস, শায়লা সাবিসহ আরও অনেকে।

‘প্রিয়া তুমি সূখি হও’ প্রচারিত হবে ঈদের দ্বিতীয় দিন সকাল ১০টা ৩০ মিনিটে। সিনেমাটি পরিচালনা করেছেন সামিয়া জামান। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রাজ্জাক, শর্মিলী আহমেদ, ফারিয়া, মোস্তফা প্রকাশ, অংকনসহ আরও অনেকে।

‘আদরের জামাই’ প্রচারিত হবে ঈদের তৃতীয় দিন সকাল ১০টা ৩০ মিনিটে। সিনেমাটির কাহিনি, চিত্রনাট্য লিখেছেন এবং পরিচালনা করেছেন শাহাদাৎ হোসেন লিটন। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান, অপু বিশ্বাসসহ আরও অনেকে।

‘মুক্তি’ প্রচারিত হবে চতুর্থ দিন সকাল ১০টা ৩০ মিনিটে। সিনেমাটির কাহিনি, চিত্রনাট্য লিখেছেন এবং পরিচালনা করেছেন পি এ কাজল। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন দিতি, সোহেল রানা, হেলাল খানসহ আরও অনেকে।

‘হেড মাস্টার’ প্রচারিত হবে ঈদের পঞ্চম দিন সকাল ১০টা ৩০ মিনিটে। সিনেমাটির কাহিনি, চিত্রনাট্য লিখেছেন এবং পরিচালনা করেছেন দেলোয়ার জাহান ঝন্টু। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আলমগীর, সুবর্ণা মোস্তফাসহ আরও অনেকে।

একুশে টেলিভিশনে ছয় দিনে ছয় সিনেমা

‘মা আমার স্বর্গ’ প্রচারিত হবে ঈদের দিন দুপুর ১২টা ৩০ মিনিটে। সিনেমাটির কাহিনি, চিত্রনাট্য লিখেছেন এবং পরিচালনা করেছেন জাকির হোসেন রাজু। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান, পূর্নিমাসহ আরও অনেকে।

‘মন যেখানে হৃদয় সেখানে’ প্রচারিত হবে ঈদের দ্বিতীয় দিন দুপুর ১২টা ৩০ মিনিটে। সিনেমাটি পরিচালনা করেছেন শাহিন সুমন। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান, অপু বিশ্বাস, নীরবসহ আরও অনেকে।

‘দুই নয়নের আলো’ প্রচারিত হবে ঈদের তৃতীয় দিন দুপুর ১২টা ৩০ মিনিটে। সিনেমাটি পরিচালনা করেছেন মোস্তাফিজুর রহমান মানিক। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রিয়াজ, ফেরদৌস, শাবনূরসহ আরও অনেকে।

‘মায়ের হাতে বেহেস্তের চাবি’ প্রচারিত হবে ঈদের চতুর্থ দিন দুপুর ১২টা ৩০ মিনিটে। সিনেমাটি পরিচালনা করেছেন এফ আই মানিক। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান, অপু বিশ্বাসসহ আরও অনেকে।

‘বল না ভালোবাসি’ প্রচারিত হবে ঈদের পঞ্চম দিন দুপুর ১২টা ৩০ মিনিটে। সিনেমাটি পরিচালনা করেছেন সোহানুর রহমান সোহান। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন পূর্নিমা, ফেরদৌস, শাবনূরসহ আরও অনেকে।

‘স্বামীর সংসার’ প্রচারিত হবে ঈদের ষষ্ঠ দিন দুপুর ১২টা ৩০ মিনিটে। সিনেমাটি পরিচালনা করেছেন জাকির হোসেন রাজু। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শাবনূর, ফেরদৌস, রিয়াজসহ আরও অনেকে।

আরটিভিতে আট দিনে আট সিনেমা

‘বউ শাশুড়ির যুদ্ধ’ প্রচারিত হবে ঈদের আগের দিন সকাল ১১টা ৩০ মিনিটে। সিনেমাটি পরিচালনা করেছেন আজাদী হাসনাত ফিরোজ। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফেরদৌস, শাবনূরসহ আরও অনেকে।

‘আই লাভ ইউ’ প্রচারিত হবে ঈদের দিন দুপুর ২টা ৩৫ মিনিটে। সিনেমাটি পরিচালনা করেছেন মুশফিকুর রহমান গুলজার। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান, পূর্ণিমাসহ আরও অনেকে।

‘বল না কবুল’ প্রচারিত হবে ঈদের দ্বিতীয় দিন দুপুর ২টা ৩৫ মিনিটে। সিনেমাটি পরিচালনা করেছেন শাহদাৎ হোসেন লিটন। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান, অপু বিশ্বাসসহ আরও অনেকে।

‘পিতা মাতার আমানত’ প্রচারিত হবে ঈদের তৃতীয় দিন দুপুর ২টা ৩৫ মিনিটে। সিনেমাটি পরিচালনা করেছেন এফ আই মানিক। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মান্না, রাজ্জাক, কবরী, পূর্ণিমাসহ আরও অনেকে।

‘মানিক রতন দুই ভাই’ প্রচারিত হবে ঈদের চতুর্থ দিন দুপুর ২টা ৩৫ মিনিটে। সিনেমাটি পরিচালনা করেছেন কাজী হায়াৎ। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ডিপজল, রেসি, মারুফ, তমা মির্জাসহ আরও অনেকে।

‘ছোট্ট একটু ভালোবাসা’ প্রচারিত হবে ঈদের পঞ্চম দিন দুপুর ২টা ৩৫ মিনিটে। সিনেমাটি পরিচালনা করেছেন জি সরকার। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রিয়াজ, পূর্ণিমাসহ আরও অনেকে।

‘যদি বউ সাজো গো’ প্রচারিত হবে ঈদের ষষ্ঠ দিন দুপুর ২টা ৩৫ মিনিটে। সিনেমাটি পরিচালনা করেছেন এফ আই মানিক। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান, অপু বিশ্বাসসহ আরও অনেকে।

‘সাহেব নামের গোলাম’ প্রচারিত হবে ঈদের সপ্তম দিন দুপুর ২টা ৩৫ মিনিটে। সিনেমাটি পরিচালনা করেছেন এফ আই মানিক। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মৌসুমী, শাকিব খান, ওমর সানী, নীরব, সাহারাসহ আরও অনেকে।

এনটিভিতে সাত দিনে সাত সিনেমা

‘তোর কারণে বেঁচে আছি’ প্রচারিত হবে ঈদের দিন সকাল ১০টায়। সিনেমাটি পরিচালনা করেছেন এম বি মানিক। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান, অপু বিশ্বাস, দীঘিসহ আরও অনেকে।

‘গরিবের ভাই’ প্রচারিত হবে ঈদের দ্বিতীয় দিন সকাল ১০টায়। সিনেমাটি পরিচালনা করেছেন পি এ কাজল। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ডিপজল, রেসি, রোমানা, ইমন, জায়েদ খান, শাকিবা, মিশা সওদাগরসহ আরও অনেকে।

‘সে আমার মন কেড়েছে’ প্রচারিত হবে ঈদের তৃতীয় দিন সকাল ১০টায়। সিনেমাটি পরিচালনা করেছেন সোহানুর রহমান সোহান। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান, তিন্নিসহ আরও অনেকে।

‘দাপট’ প্রচারিত হবে ঈদের চতুর্থ দিন সকাল ১০টায়। সিনেমাটি পরিচালনা করেছেন এম ডি মোতালেব। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মান্না, পপি, নাসির খান, খালেদা আক্তার কল্পনাসহ আরও অনেকে।

‘লোভে পাপ পাপে মৃত্যু’ প্রচারিত হবে ঈদের পঞ্চম দিন সকাল ১০টায়। সিনেমাটি পরিচালনা করেছেন সোহানুর রহমান সোহান। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন পূর্ণিমা, রিয়াজ, আমিন খানসহ আরও অনেকে।

‘মায়ের চোখ’ প্রচারিত হবে ঈদের ষষ্ঠ দিন সকাল ১০টায়। সিনেমাটি পরিচালনা করেছেন মনতাজুর রহমান আকবর। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ডিপজল, পূর্ণিমা, রেসি, আমিন খানসহ আরও অনেকে।

‘মাটির ঠিকানা’ প্রচারিত হবে ঈদের সপ্তম দিন সকাল ১০টায়। সিনেমাটি পরিচালনা করেছেন শাহ আলম কিরণ। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান, পূর্ণিমা, শাকিবা, আলমগীর, দিতিসহ আরও অনেকে।

বাংলাভিশনে ছয় দিনে ছয় সিনেমা

‘মিয়া বাড়ীর চাকর’ প্রচারিত হবে ঈদের দিন সকাল ১০টা ১০ মিনিটে। সিনেমাটি পরিচালনা করেছেন শাহাদাৎ হোসেন লিটন। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান, অপু বিশ্বাস, হুমায়ূন ফরিদীসহ আরও অনেকে।

‘আকাশ ছোঁয়া ভালোবাসা’ প্রচারিত হবে ঈদের দ্বিতীয় দিন সকাল ১০টা ১০ মিনিটে। সিনেমাটি পরিচালনা করেছেন এস এ হক অলিক। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রিয়াজ, পূর্ণিমা, রাজ্জাক, দিতিসহ আরও অনেকে।

‘আমার জান আমার প্রাণ’ প্রচারিত হবে ঈদের তৃতীয় দিন সকাল ১০টা ১০ মিনিটে। সিনেমাটি পরিচালনা করেছেন সোহানুর রহমান সোহান। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান, অপু বিশ্বাস, রেসীসহ আরও অনেকে।

‘স্বপ্নের বাসর’ প্রচারিত হবে ঈদের চতুর্থ দিন সকাল ১০টা ১০ মিনিটে। সিনেমাটি পরিচালনা করেছেন সোহানুর রহমান সোহান। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রিয়াজ, শাবনূর, রাজ্জাক, কবরী, আলমগীরসহ আরও অনেকে।

‘বাংলার বউ’ প্রচারিত হবে ঈদের পঞ্চম দিন সকাল ১০টা ১০ মিনিটে। সিনেমাটি পরিচালনা করেছেন গাজী মাজহারুল আনোয়ার। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফেরদৌস, মৌসুমী, এটিএম শামসুজ্জামানসহ আরও অনেকে।

‘তুমি আমার’ প্রচারিত হবে ঈদের ষষ্ঠ দিন সকাল ১০টা ১০ মিনিটে। সিনেমাটি পরিচালনা করেছেন সোহানুর রহমান সোহান। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সালমান শাহ, শাবনূরসহ আরও অনেকে।

বৈশাখী টেলিভিশনে আট দিনে সাত সিনেমা

‘বিয়ের প্রস্তাব’ প্রচারিত হবে ঈদের দিন সকাল ৯টা ১৫ মিনিটে। সিনেমাটি পরিচালনা করেছেন সোহানুর রহমান সোহান। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রাজ্জাক, সূচরিতা, শাকিব খান, পূর্ণিমা, খলিল, সাদেক বাচ্চু, আফজাল শরীফসহ আরও অনেকে।

‘নিঃস্বার্থ ভালবাসা’ প্রচারিত হবে ঈদের দ্বিতীয় দিন সকাল ৯টা ১৫ মিনিটে। সিনেমাটি পরিচালনা করেছেন অনন্ত জলিল। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রাজ্জাক, সূচরিতা, বর্ষা, অনন্ত, মিশা সওদাগরসহ আরও অনেকে।

‘ভালবাসলেই ঘর বাধা যায় না’ প্রচারিত হবে ঈদের তৃতীয় দিন সকাল ৯টা ১৫ মিনিটে। সিনেমাটি পরিচালনা করেছেন জাকির হোসেন রাজু। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান, অপু বিশ্বাস, রোমানা, প্রবীর মিত্র, খালেদা আক্তার কল্পনা, কাজী হায়াৎ, আলীরাজ, মিশা সওদাগরসহ আরও অনেকে।

‘জীবনের চেয়ে দামী’ প্রচারিত হবে ঈদের চতুর্থ দিন সকাল ৯টা ১৫ মিনিটে। সিনেমাটি পরিচালনা করেছেন  মোস্তাফিজুর রহমান বাবু। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রিয়াজ, পূর্ণিমা, আমিন খানসহ আরও অনেকে।

‘এক টাকার বউ’ প্রচারিত হবে ঈদের পঞ্চম দিন সকাল ৯টা ১৫ মিনিটে। সিনেমাটি পরিচালনা করেছেন পিএ কাজলে। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান, অপু বিশ্বাস, রাজ্জাকসহ আরও অনেকে।

‘খায়রুন সুন্দরী’ প্রচারিত হবে ঈদের ষষ্ঠ দিন সকাল ৯টা ১৫ মিনিটে। সিনেমাটি পরিচালনা করেছেন  এ কে সোহেল। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মৌসুমী, ফেরদৌস, এটিএম শামসুজ্জামনসহ আরও অনেকে।

‘ফুল নেব না অশ্রু নেব’ প্রচারিত হবে ঈদের সপ্তম দিন সকাল ৯টা ১৫ মিনিটে। সিনেমাটি পরিচালনা করেছেন  এ কে সোহেল। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মৌসুমী, ফেরদৌস, এটিএম শামসুজ্জামনসহ আরও অনেকে।

দেশ টিভিতে সাত দিনে সাত সিনেমা

‘আমার স্বপ্ন তুমি’ প্রচারিত হবে ঈদের দিন সকাল ১০টা ৩০ মিনিটে। সিনেমাটির পরিচালনা করেছেন হাসিবুল ইসলাম মিজান। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান, ফেরদৌস, শাবনূর, এটিএম শামসুজ্জামানসহ আরও অনেকে।

‘ভালোবেসে বউ আনব’ প্রচারিত হবে ঈদের দ্বিতীয় দিন সকাল ১০টা ৩০ মিনিটে। সিনেমাটির পরিচালনা করেছেন চন্দন চৌধুরী। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রিয়াজ, শাবনূর, সাহারা, মিশা সওদাগরসহ আরও অনেকে।

‘বিদ্রোহী বধূ’ প্রচারিত হবে ঈদের তৃতীয় দিন সকাল ১০টা ৩০ মিনিটে। সিনেমাটির পরিচালনা করেছেন ইস্পাহানী আরিফ জাহান। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আলমগীর, শাবানা, মৌসুমী, বাপ্পারাজ, হুমায়ূন ফরিদীসহ আরও অনেকে।

‘আইন বড় না সন্তান বড়’ প্রচারিত হবে ঈদের চতুর্থ দিন সকাল ১০টা ৩০ মিনিটে। সিনেমাটির পরিচালনা করেছেন এ জে রানা। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আলমগীর, মারুফ, নিপুন, উজ্জ্বল, সূচরিতা, আসিফ ইকবাল, ডনসহ আরও অনেকে।

‘চাচ্চু’ প্রচারিত হবে ঈদের পঞ্চম দিন সকাল ১০টা ৩০ মিনিটে। সিনেমাটির পরিচালনা করেছেন এফ আই মানিক। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান, অপু বিশ্বাস, আলীরাজ, দীঘি, খলিলসহ আরও অনেকে।

‘এ চোখে শুধু তুমি’ প্রচারিত হবে ঈদের ষষ্ঠ দিন সকাল ১০টা ৩০ মিনিটে। সিনেমাটির পরিচালনা করেছেন সায়মন তারিক। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফেরদৌস, শাবনূর, শাহনূর, আলীরাজসহ আরও অনেকে।

বাংলা সিনেমা ‘ওরা দালাল’ প্রচারিত হবে ঈদের সপ্তম দিন সকাল ১০টা ৩০ মিনিটে। সিনেমাটির পরিচালনা করেছেন উত্তম আকাশ। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান, রচনা ব্যানার্জী, ঋতুপর্ণাসহ আরও অনেকে।

চ্যানেল নাইনে ছয় দিনে ১২ সিনেমা

‘মনে বড় কষ্ট’ প্রচারিত হবে ঈদের দিন সকাল সকাল ১০টা ৩০ মিনিটে। সিনেমাটি পরিচালনা করেছেন শাহীন সুমন। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান, অপু বিশ্বাসসহ আরও অনেকে।

‘নিঃশ্বাসে তুমি বিশ্বাসে তুমি’ প্রচারিত হবে ঈদের দিন রাত ১১টা ৩৫ মিনিটে। সিনেমাটি পরিচালনা করেছেন জাকির হোসেন রাজু। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শাবনূর, রিয়াজ, পূর্ণিমাসহ আরও অনেকে।

‘কথা দাও সাথী হবে’ প্রচারিত হবে ঈদের দ্বিতীয় দিন সকাল ১০টা ৩০ মিনিটে। সিনেমাটি পরিচালনা করেছেন সোহানুর রহমান সোহান। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান, অপু বিশ্বাস, মিশা সওদাগরসহ আরও অনেকে।

‘মোস্ট ওয়েলকাম’ প্রচারিত হবে ঈদের দ্বিতীয় দিন রাত ১১টা ৩৫মিনিটে। সিনেমাটি পরিচালনা করেছেন অনন্য মামুন। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন অনন্ত জলিল, বর্ষা, মিশা সওদাগরসহ আরও অনেকে।

‘বাধা’ প্রচারিত হবে ঈদের তৃতীয় দিন সকাল রাত ১০টা ৩০ মিনিটে। সিনেমাটি পরিচালনা করেছেন শাহীন সুমন। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রিয়াজ, পূর্ণিমা, ডিপজলসহ আরও অনেকে।

‘কমান্ডার’ প্রচারিত হবে ঈদের তৃতীয় দিন রাত ১১টা ৩৫ মিনিটে। সিনেমাটি পরিচালনা করেছেন শাহিদুল ইসলাম খোকন। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ইলিয়াস কাঞ্চন, হুমায়ুন ফরিদী, সুর্বনা মুস্তাফাসহ আরও অনেকে।

‘মনের ঘরে বসত করে’ প্রচারিত হবে ঈদের চতুর্থ দিন সকাল ১০টা ৩০ মিনিটে। সিনেমাটি পরিচালনা করেছেন জাকির হোসেন। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান, অপু বিশ্বাস, মিশা সওদাগরসহ আরও অনেকে।

‘ওপারে আকাশ’ প্রচারিত হবে ঈদের চতুর্থ দিন রাত ১১টা ৩৫ মিনিটে। সিনেমাটি পরিচালনা করেছেন শিবলী সাদিক। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফেরদৌস, পপিসহ আরও অনেকে।

‘আনন্দ অশ্রু’ প্রচারিত হবে ঈদের পঞ্চম দিন সকাল ১০টা ৩০ মিনিটে। সিনেমাটি পরিচালনা করেছেন শফিকুল ইসলাম সোহেল। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সালমান শাহ, শাবনূর, হুমায়ূন ফরিদীসহ আরও অনেকে।

‘মা যখন বিচারক’ প্রচারিত হবে ঈদের পঞ্চম দিন রাত ১১টা ৩৫ মিনিটে। সিনেমাটি পরিচালনা করেছেন সোহানুর রহমান সোহান। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন পপি, শাকিল খান, বাপ্পা রাজসহ আরও অনেকে।

‘হৃদয় শুধু তোমার জন্য’ প্রচারিত হবে ঈদের ষষ্ঠ দিন সকাল ১০টা ৩০ মিনিটে। সিনেমাটি পরিচালনা করেছেন সাজেদুর রহমান। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান, শাবনুর, মিশা সওদাগরসহ আরও অনেকে।

‘হৃদয়ের বন্ধন’ প্রচারিত হবে ঈদের ষষ্ঠ দিন রাত ১১টা ৪৫ মিনিটে। সিনেমাটি পরিচালনা করেছেন এফ আই মানিক। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শাবনূর, রিয়াজ, আমিন খান, কেয়াসহ আরও অনেকে।

মাছরাঙায় সাত দিনে সাত সিনেমা

‘আমার প্রাণের স্বামী’ প্রচারিত হবে ঈদের দিন সকাল ১০টায়। সিনেমাটি পরিচালনা করেছেন পি এ কাজল। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান, শাবনূরসহ আরও অনেকে।

‘খোঁজ দ্য সার্চ’ প্রচারিত হবে ঈদের দ্বিতীয় দিন সকাল ১০টায়। সিনেমাটি পরিচালনা করেছেন ইফতেখার চৌধুরী। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন অনন্ত, বর্ষাসহ আরও অনেকে।

‘চাচ্চু আমার চাচ্চু’ প্রচারিত হবে ঈদের তৃতীয় দিন সকাল ১০টায়। সিনেমাটি পরিচালনা করেছেন পি এ কাজল। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান, অপু বিশ্বাসসহ আরও অনেকে।

‘মনপুরা’ প্রচারিত হবে ঈদের চতুর্থ দিন সকাল ১০টায়। সিনেমাটি পরিচালনা করেছেন গিয়াসউদ্দিন সেলিম। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, ফারহানা মিলিসহ আরও অনেকে।

‘মেঘের কোলে রোদ’ প্রচারিত হবে ঈদের পঞ্চম দিন সকাল ১০টায়। সিনেমাটি পরিচালনা করেছেন নার্গিস আক্তার। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রিয়াজ, পপিসহ আরও অনেকে।

‘আমার বুকের মধ্যেখানে’ প্রচারিত হবে ঈদের ষষ্ঠ দিন সকাল ১০টায়। সিনেমাটি পরিচালনা করেছেন সাফি ইকবাল। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান, অপু বিশ্বাসসহ আরও অনেকে।

‘ভালোবাসার যুদ্ধ’ প্রচারিত হবে ঈদের সপ্তম দিন সকাল ১০টায়। সিনেমাটি পরিচালনা করেছেন সিদ্দিক জামান নান্টু। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফেরদৌস, শাবনূরসহ আরও অনেকে।

গাজী টিভিতে ছয় দিনে ছয় সিনেমা

‘মা আমার স্বর্গ’ প্রচারিত হবে ঈদের দিন দুপুর ১২টা ৩০ মিনিটে। সিনেমাটি পরিচালনা করেছেন জাকির হোসেন রাজু। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান, পূর্ণিমা, রাজীব, ডলি জহুরসহ আরও অনেকে।

‘তোমাকে বউ বানাব’ প্রচারিত হবে ঈদের দ্বিতীয় দিন দুপুর ১২টা ৩০ মিনিটে। সিনেমাটি পরিচালনা করেছেন শাহাদাৎ হোসেন লিটন। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান, শাবনূরসহ আরও অনেকে।

‘তুমি আমার মনের মানুষ’ প্রচারিত হবে ঈদের তৃতীয় দিন দুপুর ১২টা ৩০ মিনিটে। সিনেমাটি পরিচালনা করেছেন আজাদী হাসনাত ফিরোজ। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান, অপু বিশ্বাসসহ আরও অনেকে।

‘বধূ তুমি কার’ প্রচারিত হবে ঈদের চতুর্থ দিন দুপুর ১২টা ৩০ মিনিটে। সিনেমাটি পরিচালনা করেছেন ফজলুর রশিদ চৌধুরী। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রিয়াজ, শাবনূরসহ আরও অনেকে।

‘চার সতিনের ঘর’ প্রচারিত হবে ঈদের পঞ্চম দিন দুপুর ১২টা ৩০ মিনিটে। সিনেমাটি পরিচালনা করেছেন নার্গিস আক্তার। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আলমগীর, ববিতা, দিতি, শাবনুর ও ময়ুরীসহ আরও অনেকে।

‘বুকের ভিতর আগুন’ প্রচারিত হবে ঈদের ষষ্ঠ দিন দুপুর ১২টা ৩০ মিনিটে। সিনেমাটি পরিচালনা করেছেন ছটকু আহমেদ। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সালমান শাহ, শাবনুরসহ আরও অনেকে।

এশিয়ান টিভিতে সাত দিনে সাত সিনেমা

‘ইঞ্চি ইঞ্চি প্রেম’ সিনেমাটির টেলিভিশন প্রিমিয়ার হচ্ছে ঈদের দিন সকাল ৯ টায়। সিনেমাটি পরিচালনা করেছেন রাজু চৌধুরী। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন বাপ্পী, ববি, সোহেল খান, আফজাল শরীফসহ আরও অনেকে।

‘এইতো ভালোবাসা’ সিনেমাটি প্রথমবারের মত ছোটপর্দায় প্রচারিত হবে ঈদের দ্বিতীয় দিন সকাল ৯টায়। সিনেমাটি পরিচালনা করেছেন শাহীন করিব টুটুল। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন নীরব, ইমন, নিপুন, সিদ্দিকসহ আরও অনেকে।

‘রোমিও’ সিনেমাটির টিভি প্রিমিয়ার হবে ঈদের তৃতীয় দিন সকাল ৯টায়। সিনেমাটি পরিচালনা করেছেন রাজু চৌধুরী। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন বাপ্পী, সারা জেরিনসহ আরও অনেকে।

‘মন যেখানে হৃদয় সেখানে’ প্রচারিত হবে ঈদের চতুর্থ দিন সকাল ৯টায়। সিনেমাটিতে অভিনয় করেছেন শাকিব খান, অপু বিশ্বাসসহ আরও অনেকে।

যৌথ প্রযোজনার সিনেমা ‘অবিচার’ প্রচারিত হবে ঈদের পঞ্চম দিন সকাল ৯টায়। সিনেমাটিতে অভিনয় করেছেন মিঠুন চক্রবর্তী, রোজিনা, নুতন, উৎপল দত্তসহ আরও অনেকে।

যৌথ প্রযোজনার সিনেমা ‘আমি সেই মেয়ে’ প্রচারিত হবে ঈদের ষষ্ঠ দিন সকাল ৯টায়। সিনেমাটিতে অভিনয় করেছেন আলমগীর, জয়া প্রদা, প্রসেনজিৎ, ঋতুপর্নাসহ আরও অনেকে।

যৌথ প্রযোজনার সিনেমা ‘মায়ের মত ভাবী’ প্রচারিত হবে ঈদের সপ্তম দিন সকাল ৯টায়। সিনেমাটিতে অভিনয় করেছেন রাজ্জাক, সুজাতা, ফেরদৌস, রচনা ব্যানার্জি, তাপস পাল, শতাব্দী রায়সহ আও অনেকে।

এসএটিভি ছয় দিনে ছয় সিনেমা

এসএটিভির ঈদের বিশেষ অনুষ্ঠানমালায় ছয় দিনে ছয়টি সিনেমা প্রচারিত হবে প্রতিদিন সকাল ১০টা ৫মিনিটে।

সিনেমার গান

চ্যানেল আইয়ে ‘এবং সিনেমার গান’ প্রচারিত হবে ঈদের ষষ্ঠ দিন দুপুর ১টায়। একুশে টেলিভিশনে ‘স্বর্ণালী সাদাকালো’ প্রচারিত হবে ঈদের চতুর্থ দিন থেকে ষষ্ঠ দিন পযর্ন্ত প্রতিদিন সকাল ১১টা ৩০ মিনিটে। এনটিভিতে সুচিত্রা সেন অভিনীত সিনেমার গান নিয়ে অনুষ্ঠান ‘আমার গানের নিমন্ত্রণে’ প্রচারিত হবে ঈদের তৃতীয় দিন বিকাল ৫টা ৩০ মিনিটে।