Published : 07 Feb 2017, 05:48 PM
২০০৩ সালের জনপ্রিয় কমেডি সিনেমা ‘মুন্না ভাই এমবিবিএস’ দিয়ে বাজিমাত করেছিলেন সঞ্জয় দত্ত ও আরশাদওয়ারসি। ২০০৬ সালে আসে এর দ্বিতীয় পর্ব ‘লাগে রাহো মুন্না ভাই’। এরপর দীর্ঘবিরতি। এবারে নির্মাতা রাজকুমার হিরানি জানালেন শিগগিরি কাজ শুরু করবেন মুন্না ভাই-এর তৃতীয় পর্ব ‘মুন্না ভাই চলে আমেরিকা’-র।
মুম্বাই মিররকে দেওয়া এক সাক্ষাতকারে রাজকুমার হিরানি বলেন, “২০১৩তেই এ সিনেমার চিত্রনাট্যের কাজ শুরু করেছিলাম আমরা। এরপর নানা জটিলতায় থেমে ছিলো কাজ। এবারে সঞ্জয় দত্তের জীবনী ভিত্তিক একটি ছবি বানাবো ঠিক করেছি। পাশাপাশি চলবে ‘মুন্না ভাই’-এর কাজ।”
দীর্ঘ বিরতির পর পর্দায় ফিরছেন মুন্নাভাই কিন্তু সেই সঙ্গে দর্শকদের জন্য রয়েছে একটি দুঃসংবাদ। আগের দু’টি ছবির মতো ভালো না হলে এটাই হবে ‘মুন্না ভাই’এর শেষ কিস্তি- এমনটাই জানালেন পরিচালক।
‘মুন্না ভাই’ এর তৃতীয় খণ্ডে প্রধান চরিত্রে থাকছেন সঞ্জয় দত্ত ও আরশাদ ওয়ারসি। নারী চরিত্রে কে থাকছেন সেবিষয়ে নিশ্চিত করে কিছু বলেনি তিনি।