১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

টাঙ্গাইলে বজ্রপাতে ২ রংমিস্ত্রি নিহত

শুশুয়া চর এলাকায় এ ঘটনা ঘটে বলে ভূঞাপুর থানার ওসি জানিয়েছেন।

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2026, 11:56 PM

Updated : 11 Sep 2026, 03:33 PM

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলায় বজ্রপাতে দুই রংমিস্ত্রি নিহত হয়েছেন।

বুধবার বিকালে উপজেলার অর্জুনা ইউনিয়নের শুশুয়া চর এলাকায় এ ঘটনা ঘটে বলে ভূঞাপুর থানার ওসি এ কে এম রেজাউল করিম জানিয়েছেন।

নিহতরা হলেন- ওই এলাকার বখতিয়ার ইসলামের ছেলে মো. ফরিদুল ইসলাম (২৫) এবং জিন্নদ আলীর ছেলে মো. ইয়াছিন আলী (৩০)।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, যমুনা নদীর চরে তারা একসঙ্গে একটি নৌকায় রংয়ের কাজ করছিলেন। এ সময় বজ্রপাতে তারা ঘটনাস্থলেই মারা যান। 

পরে স্বজনরা খবর পেয়ে দুজনের মরদেহ বাড়ি নিয়ে যান বলে ওসি রেজাউল করিম জানান।