Published : 01 Sep 2016, 03:45 PM
আইএনএস জানায়, জীবনের অস্থিরতাকে কমিয়ে আনতেই নাকি সে সময় বিয়ের পিঁড়িতে বসেছিলেন কাজল!
এ প্রসঙ্গে কাজল বলেন, ‘‘আমার কাছে মনে হয়েছে এটাই বিয়ে করার উপযুক্ত সময়। আমার জীবনে স্থিতি আনা দরকার ছিলো। শান্তিতে জীবনযাপন করার জন্য এবং ক্যারিয়ারের দিকে আরও মনোযোগী হতে পারবো বলেই আমি অজয়কে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছিলাম।’’
বিয়ের পর পরই কাজল বছরের একটি মাত্র ছবিতে অভিনয় করবেন বলে ঘোষণা দিয়েছিলেন। ক্যারিয়ারের অবস্থা তাতে আরও খারাপ হওয়ার কথা ছিল না?

ক্যারিয়ার ভালো অবস্থায় থাকতেই বিয়ে করার সিদ্ধান্ত নিয়ে কোনো আফসোস নেই বলিউডের এ মিষ্টি মেয়ের।
তিনি বলেন, ‘‘আমার মনে হয় সে সময়ে বিয়ের সিদ্ধান্ত নিয়ে আমি কোনো ভুল করিনি। এতে করে আমার জীবনে সুখ ও শান্তি এসেছে। অজয়ই ছিল আমার জন্য সঠিক মানুষ।’’

১৯৯৯ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া কাজল ও অজয় দেবগন দম্পতির রয়েছে দুই সন্তান। মেয়ে নাইসা ও ছেলে ইয়ুগ-এর জন্মের পরও অভিনয় চালিয়ে গেছেন কাজল।
বিয়ের পরেও ‘ফানা’, ‘ইউ মি অর হাম’, ‘মাই নেইম ইজ খান’, ‘উই আর ফ্যামিলি’, ‘তানপুর কা সুপার হিরো’সহ বেশ কিছু ব্যবসাসফল ছবি উপহার দিয়েছেন কাজল। এছাড়াও সম্প্রতি শাহরুখ খানের সঙ্গে জুটিবদ্ধ হয়ে কাজ করেছেন ‘দিলওয়ালে’ ছবিটিতে।