১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

গিটার-পিয়ানো-বেহালার দাম কমবে

এসব বাদ্যযন্ত্রের প্রয়োজনীয় যন্ত্রাংশ আমদানিতে বিদ্যমান ৫ শতাংশ রেগুলেটরি শুল্ক সম্পূর্ণ প্রত্যাহারের প্রস্তাব করা হয়েছে বাজেটে।

গিটার-পিয়ানো-বেহালার দাম কমবে
ছবি: এআই দিয়ে বানানো

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2026, 07:17 PM

Updated : 11 Sep 2026, 03:23 PM

সংগীতের ‘মানোন্নয়ন’ ও ক্রিয়েটিভ মিউজিক তৈরিতে সহায়তার অংশ হিসেবে ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে ডিজিটাল মিডিয়ায় ব্যবহৃত গিটার, পিয়ানো, বেহালার মত বাদ্যযন্ত্রের শুল্ক পুরোপুরি প্রত্যাহারের প্রস্তাব করা হয়েছে।

এর ফলে এসব বাদ্যযন্ত্র এবং প্রয়োজনীয় যন্ত্রাংশের দাম কমতে পারে।

বৃহস্পতিবার জাতীয় সংসদে বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, “দেশের সম্ভাবনাময় তরুণ প্রজন্মের মেধা ও মননকে কাজে লাগিয়ে একটি বৈশ্বিক মানের ‘ক্রিয়েটিভ ইকোনমি’ গড়ে তুলতে চায় সরকার।

“এ লক্ষ্যে উচ্চমানের কন্টেন্ট ও চলচ্চিত্র নির্মাণ সামগ্রী যেন তরুণদের নাগালের মধ্যে থাকে, সে জন্য বাজেটে কতিপয় পণ্যে শুল্ক করাদি কমানোর প্রস্তাব করা হয়েছে।”

তিনি বলেন, “সংগীতের মানোন্নয়ন ও ক্রিয়েটিভ মিউজিক তৈরিতে সহায়তার জন্য ডিজিটাল মিডিয়ায় ব্যবহৃত মিউজিক্যাল ইন্সট্রুমেন্ট- যেমন গিটার, পিয়ানো, বেহালা ইত্যাদি এবং এদের জন্য প্রয়োজনীয় যন্ত্রাংশ আমদানিতে বিদ্যমান ৫ শতাংশ রেগুলেটরি শুল্ক সম্পূর্ণ প্রত্যাহার করার প্রস্তাব করছি।”