১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

মার্কেসের ‘ওয়ান হান্ড্রেড ইয়ারস অফ সলিটিউড’ এবার নেটফ্লিক্সে

গাব্রিয়েল গার্সিয়া মার্কেসের কালজয়ী উপন্যাস ‘নিঃসঙ্গতার একশবছর’ আসছে নেটফ্লিক্সের পর্দায়। এ উপন্যাস অবলম্বনে তৈরি সিরিজ ‘ওয়ান হান্ড্রেড ইয়ারস অফ সলিটিউড’র এর টিজার এসেছে সোশাল মিডিয়ায়। গল্পে দেখানো হয়েছে বুয়েন্দিয়া পরিবারের গল্প। মাকোন্দো শহরে সাত পুরুষের পরিবারটি প্রেম, যুদ্ধ, পাগলামি আর অভিশাপের ইতিহাস বয়ে চলছে। লরা মোরা এবং অ্যালেক্স গার্সিয়া লোপেজ পরিচালিত ১৬ পর্বের এই সিরিজে কলম্বিয়া ও লাতিন আমেরিকার অভিনয় শিল্পীরা কাজ করেছেন। স্প্যানিশ ভাষার এ সিরিজের শুটিং হয়েছে কলম্বিয়ায়।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Apr 2024, 12:10 PM

Updated : 18 Apr 2024, 12:14 PM