২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

নানির ‘দাসারা’ সিনেমার ‘ধুম ধাম’ এল ইউটিউবে

গনতা নবীন বাবু, তেলেগু সিনেমায় পরিচিত নানি নামে। তরুণ এই অভিনেতার ‘দাসারা’ সিনেমার একটি নতুন গান এসেছে ইউটিউবে। গানের মূল আকর্ষণ নানির ‘নাচ’। নানি ছাড়াও অভিনেতা কীর্তি সুরশে, দীক্ষিত শেঠি ও তেলেগু তারকা রানা দাগগুবাতিসহ এক ঝাঁক সহশিল্পীকে নিয়ে হুল্লুড়ে নাচের ‘ধুম ধাম’ গানটি মূলত ‘স্ট্রিট সং’। সংগীত পরিচালনা করেছেনর সন্তোষ নারায়ণ। নানির বর্ণনায়, দ্রুত বিটের গানটি ‘প্রচুর প্রাণশক্তি ও মশলা’ দিয়ে তৈরি হয়েছে। শ্রীকান্ত ওদেলা দশরা পরিচালিত ‘দাসারা’ সিনেমায় তেলেঙ্গানার সিঙ্গারেনি অঞ্চলের খনি শ্রমিকদের আর্থ সামাজিক অবস্থা এবং রাজনৈতিক ডামাডোলে ক্ষমতার লড়াই দেখানো হয়েছে। ‘দাসারা’ মুক্তি পাবে আগামী ৩০ মার্চ।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Mar 2023, 11:45 AM

Updated : 23 Mar 2023, 11:45 AM