১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

৩১ বছরের ছোট রাশমিকার সঙ্গে প্রেম? সালমান যা বললেন

“রাশমিকার আপত্তি নেই, তার বাবার আপত্তি নেই, তা হলে আপনাদের সমস্যা কোথায়?”

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Mar 2025, 11:38 AM

Updated : 10 Sep 2026, 12:36 PM

ঊনত্রিশ বছর বয়সী নায়িকা রাশমিকা মানদানার সঙ্গে ৬০ বছরের সালমান খান যখন ‘সিকান্দার’ সিনেমার শুটিং শুরু করেন, তখন থেকেই এই জুটির সম্পর্ক নিয়ে চর্চা শুরু হয়। 

সিনেমা মুক্তির তারিখ যখন দোরগোড়ায়, তখনও সেই চর্চা চলমান।এতদিন চুপচাপ থাকলেও সিনেমার ট্রেইলার প্রকাশ অনুষ্ঠানে সেসব আলোচনার জবাব দিয়েছেন ভাইজান, তবে রসিকতা করে।

টাইমস অব ইন্ডিয়া লিখেছে, সিকান্দারের ট্রেইলার প্রকাশ অনুষ্ঠানে সালমান বলেন, “হোক আমাদের মধ্যে ৩১ বছরের পার্থক্য তাতে রাশমিকার আপত্তি নেই, তার বাবার আপত্তি নেই, তা হলে আপনাদের সমস্যা কোথায়?”

সালমান আরো বলেন, “আগামীতে রাশমিকা বিয়ে করবেন। তার সন্তান হবে। তার পরেও আমরা জুটি বেঁধে কাজ করব।”

এ কথা বলেই নায়িকাকে ভাইজান জিজ্ঞেস করেন, “কী তাই তো?”

সঙ্গে সঙ্গে মাথা নাড়িয়ে সম্মতিও দেন রাশমিকা।

সেদিন ছেলের সিনেমার ট্রেইলার দেখতে গিয়েছিরেন চিত্রনাট্যকার সেলিম খান। পুরোটা সময় বাবাকে আগলে রাখতে দেখা যায় সালমানকে। সালমান দেখাশোনা করেছেন নায়িকারও। 

মঞ্চে হাত ধরে রাশমিকাকে সামনে এগিয়ে আসার অনুরোধ জানিয়েছেন।