২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টম ক্রুজের সঙ্গে ‘প্রেম করতে আগ্রহী নন’ শাকিরা

সম্প্রতি একটি স্পোর্টস ইভেন্টে দুজনের একটি হাস্যোজ্জ্বল ছবি ছড়িয়ে পড়লে তাদের মধ্যে `প্রেম চলছে কিনা এমন জল্পনা শুরু হয়।

টম ক্রুজের সঙ্গে ‘প্রেম করতে আগ্রহী নন’ শাকিরা

টম ক্রুজ ও শাকিরা

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2023, 08:36 PM

Updated : 12 May 2023, 08:42 PM

সম্প্রতি দুজনকে এক ক্রীড়া আসরে একসঙ্গে দেখা গিয়েছিল; আর এ নিয়েই কৌতুহলের শেষ নেই কলম্বিয়ান গায়িকা শাকিরা এবং হলিউড তারকা টম ক্রুজ ভক্তদের।

ডেইলি মেইল বলছে, মায়ামিতে গ্রাঁ প্রি ফর্মুলা ওয়ান স্পোর্টস ইভেন্টে দুজনের একটি ছবি ভাইরাল হওয়ার পর তাদের মধ্যে প্রেম চলছে কিনা তা নিয়ে জল্পনা শুরু হয় ভক্তদের মনে।

এমনকি এমন কথাও ছড়িয়েছে, শাকিরার প্রেম প্রত্যাশী টম ক্রুজ। তবে ভক্তদের এমন ভাবনাকে ‘হাস্যকর’ বলে উড়িয়ে দিয়েছেন শাকিরা নিজেই।

এ বিষয়ে শাকিরার ঘনিষ্ঠ একজনের বরাত দিয়ে ডেইলি মেইল লিখেছে, তারা এক অনুষ্ঠানে একসঙ্গে ভালো সময় কাটালেও টমের সঙ্গে প্রেম করার আগ্রহ নেই শাকিরার।

বর্তমানে দুই সন্তানের দিকেই মনোনিবেশ এই পপ তারকার। তাই এসব ডেটিং থেকে কিছু সময়ের জন্য বিরতি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন শাকিরা।

শাকিরার ঘনিষ্ট ওই ব্যক্তির ভাষ্য, টম ক্রুজ ‘খুবই চমৎকার’ মানুষ। তার সঙ্গও উপভোগ করেছেন শাকিরা। তবে এই মুহূর্তে টম বা অন্য কারও সঙ্গে ডেটিংয়ে তিনি আগ্রহী নন। তার দুই সন্তানের ক্যারিয়ার ও অন্যান্য বিষয় নিয়ে ব্যস্ত সময় পার করছেন। আর এটাই এখন তার অগ্রাধিকার।

গেল বছরের জুনে স্প্যানিশ ফুটবলার জেরার্দ পিকের সঙ্গে ১১ বছরের সম্পর্কের ইতি টানেন কলম্বিয়ান এই সংগীতশিল্পী। মিলান (১০) ও সাশা (৮) নামে দুটি সন্তান রয়েছে তাদের।

পিকের সঙ্গে বিচ্ছেদের পর থেকে শাকিরা ‘অবসাদে ভুগছিলেন’ বলেও সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়েছিল।

এই বিচ্ছেদ নিয়ে গানও গেয়েছেন শাকিরা। বিচ্ছেদের পর পিকের নতুন প্রেমের খবর শোনা গেলেও শাকিরা এই প্রথম কারও সঙ্গে ‘ঘনিষ্ঠতার’ খবর পাওয়া গেল।

৬০ বছর বয়সী টম ক্রুজেরও তিন সন্তান রয়েছে। এর মধ্যে সাবেক স্ত্রী নিকোল কিডম্যানের সঙ্গে ৩০ বছরের ইসাবেলা ও ২৮ বছরের কনর; আরেক সাবেক স্ত্রী কেটি হোমসের এক সন্তানের নাম সুরি (১৭)।

আরও পড়ুন:

পুরনো খবর:

পিকেকে ঠেস দিয়ে শাকিরার গান ভাঙল ইউটিউবে রেকর্ড
শাকিরা-জেরার্দ পিকে বিচ্ছেদ