১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

‘বাবা হয়ে গেলাম রে’, রাণবীরের বিকট চিৎকার

মেয়ে হওয়ার পর থেকে দীপিকার নাকি একটিই কাজ; সেগুলো হল “খাওয়ানো, ঢেকুর তোলানো, ঘুম পাড়ানো।“

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Oct 2024, 12:00 PM

Updated : 26 Aug 2026, 10:34 AM

মেয়ের বাবা হওয়ার পর মুম্বাইয়ে প্রথমবার একটি অনুষ্ঠানে হাজির হয়ে খোলাখুলিভাবে উচ্ছ্বাস প্রকাশ করেছেন হিন্দি সিনেমার অভিনেতা রাণবীর সিং।

অনুষ্ঠানে পাপারাজ্জিদের সামনে চিৎকার করে রাণবীর বলে উঠেছেন, “বাবা হয়ে গেলাম রে।“

রাণবীরের এ কথায় হাসির হুল্লোড় ওঠে সেখানে, উপস্থিতরা অভিনন্দন জানান অভিনেতাকে। 

হিন্দুস্তান টাইমস লিখেছে, ভারতের শীর্ষ ধনী মুকেশ আম্বানির বাসভবন আন্তেলিয়ায় একটি অনুষ্ঠানে গিয়েছিলেন রাণবীর। 

ওই অনুষ্ঠানের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সোশাল মিডিয়ায়। সেখানে দেখা যাচ্ছে রাণবীরের আনন্দে উপস্থিত সবাই খুশি। 

বিয়ের ছয় বছরের মাথায় তারকা দম্পতি দীপিকা পাড়ুকোন ও রাণবীরের ঘরে কন্যা সন্তান আসে গত ৮ সেপ্টেম্বর। এরপর থেকে সন্তান নিয়ে ব্যস্ত তারা। 

এর মধ্যে দীপিকা বলেছেন, তারা তাদের মেয়ের যত্ন মাইনে দিয়ে রাখা ন্যানির হাতে ছাড়বেন না। নায়িকা চাইছেন তারা স্বামী-স্ত্রী মিলে নিজে হাতে মেয়েকে বড় করবেন, এ কাজে কেবল তাদের দুই পরিবারের সদস্যরা এগিয়ে আসতে পারেন, কিন্তু বাইরের কেউ নন।

এর আগে শনিবার রাতে মুম্বাইয়ের একটি রেস্তোরাঁয় নৈশভোজে দীপিকার মা ও বোনকে দেখা গেছে। রেস্তোরাঁ থেকে বের হওয়ার পর তাদের ঘিরে ধরা পাপারাজ্জি ও সাংবাদিকদের প্রশ্ন ছিল, দীপিকা-রাণবীর তাদের সন্তানকে নিয়ে কেমন আছেন।

তারা বলেছেন, মেয়েকে নিয়ে তারকা দম্পতি ভালো আছেন।  

কন্যাসন্তান হওয়ার পর থেকে অবশ্য বেশ কয়েকটি রিল সোশাল মিডিয়ায় শেয়ার করেছিলেন দীপিকা। সেসব রিলে দীপিকার বার্তা ছিল, মেয়ে হওয়ার পর থেকে তার নাকি একটিই কাজ, সেগুলো হল “খাওয়ানো, ঢেকুর তোলানো, ঘুম পাড়ানো।“

এখনই মেয়ের ছবি প্রকাশ করতে রাজি নয় দীপিকা ও রাণবীর। তারা চাইছেন প্রচারের আলো থেকে সন্তানকে দূরে রাখতে। এমনকি সন্তানের নামও জানাননি তারা। 

নির্মাতা সঞ্জয় লীলা বানসালির ‘গোলিও কি রাসলীলা: রাম-লীলা’ সিনেমা সেটে একে অপরের প্রেমে পড়েন রাণবীর ও দীপিকা। প্রায় ছয় বছর চুটিয়ে প্রেম করে ২০১৮ সালে সাত পাক ঘোরেন এই যুগল।

পুরনো খবর...

সন্তান বড় করতে কারিনা নয়ঐশ্বরিয়াকে অনুসরণ করবেন দীপিকা

দীপিকা-রাণবীরের কোলজুড়ে এল কন্যা সন্তান

হাসপাতালে দীপিকার মেয়েকে দেখে এলেন শাহরুখ

মাতৃত্বকালীন ফটোশুটে দীপিকাঅবসান 'সারোগেসিবিতর্কের

দীপিকাকে ধরতে কেন হাত বাড়ালেন প্রভাস ও অমিতাভ

শুটিং ফ্লোরে অন্তঃসত্ত্বা দীপিকার ছবি নিয়ে ফিসফা

ঈশ্বর যা দেবেন তাতেই আমি খুশিরাণবীর