১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

হামলাকারীকে ক্ষমা করতে আপত্তি নেই সাইফের

“হয়ত বুঝিয়েসুঝিয়ে তাকে থামাতে পারতাম, ঘটনা তাহলে এতদূর গড়াত না।”

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2026, 11:47 PM

Updated : 11 Sep 2026, 03:37 PM

নিজের বাসভবনে দেড় বছর আগে যে হামলায় মারাত্মকভাবে আহত হয়েছিলেন বলিউড অভিনেতা সাইফ আলী খান, সেই হামলাকারীকে ক্ষমা করে দিতে তার এখন আপত্তি নেই।

ইন্ডিয়ান এক্সপ্রেস লিখেছে, এক সাক্ষাৎকারে সাইফ বলেছেন, সময়ের সঙ্গে ওই ঘটনার ভয়বহতা থেকে তারা পরিবারের সদস্যরা বের হয়ে আসতে পেরেছেন।

অভিযুক্তকে নিয়ে অভিনেতা বলেন, “আমরা ব্যাপারটা সামলে নিয়েছি। তবে ওই ব্যক্তিকে (অভিযুক্ত) আমি ক্ষমা করে দিতে চাই। কারণ আমার মনে হয়েছে, সে বিরাট ভুল করেছে। আমার মনে হয় না সে আসলে আমার সঙ্গে ঝামেলা করতে চেয়েছিল।

“হয়ত আমারই তার ওপর ঝাঁপিয়ে পড়া উচিত হয়নি। হয়ত বুঝিয়েসুঝিয়ে তাকে আমি থামাতে পারতাম, ঘটনা তাহলে এতদূর গড়াত না। সম্ভবত তাকে দীর্ঘ সময় জেলে কাটাতে হবে। আমি তাকে ক্ষমা করে দিতে পারলে খুশিই হব।”

গেল বছরের ১৬ জানুয়ারি গভীর রাতে শরীরে গভীর ক্ষত নিয়ে রক্তাক্ত অবস্থায় সাইফ বাড়ির কাছে লীলাবতীয় হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

ভর্তির পর সাইফের শরীর ৫ ঘণ্টা ধরে অস্ত্রোপচার করা হয়। চিকিৎসকরা বলেছিলেন নায়কের শরীরে ছয়টি ক্ষত ছিল। সেগুলোর মধ্যে মেরুদণ্ডের দুই ক্ষতকে বিপজ্জনক বলেছিলেন চিকিৎসকরা। অস্ত্রোপচারে সাইফের শরীর মেরুদণ্ডের খুব কাছ থেকে ছুরির আড়াই ইঞ্চির ভাঙা অংশও বের করা হয়।

ওই ঘটনার পর সাইফের বাসস্থান সৎগুরু শরণ আবাসনের নিরাপত্তা বাড়ানো হয়েছে। তাদের ফ্ল্যাটের বারান্দা ঘিরে দেওয়া হয়েছে লোহার জালে।

এর মধ্যে এই হামলার ঘটনায় গ্রেপ্তার বাংলাদেশের শরিফুল ইসলাম শেহজাদকে দুই দফায় ১০ দিনের রিমান্ডও শেষ হয়েছে।

মুম্বাই পুলিশের ভাষ্য, তথ্য প্রমাণ এবং জিজ্ঞাসাবাদে তারা নিশ্চিত হয়েছে যে শেহজাদই সাইফের হামলাকারী।

সাইফ জানিয়েছেন, সেই রাতে তার একার নয়, ওই হামলায় ছোটছেলের শরীরেও আঘাত লেগেছিল। সেটা দেখেই নিজেকে ঠিক রাখতে না পেরে ঝাঁপিয়ে পড়েন হামলাকারীর উপর। 

সাইফের ভাষ্য, “বৈষম্যের কারণেই এমনটা ঘটেছে। আমি জানি, যা ঘটেছে তা অন্যায়। আমার মনে হয়, সে শুধু একবেলা খাবার বা কিছু টাকার খোঁজে এসেছিল। আর যদি আমি আলোটা জ্বালিয়ে দিতাম এবং সে দেখতে পেত যে সে কী করছে, তাহলে হয়তো সে বলত, ‘ওহ্, আমি একটা বড় ভুল করে ফেলেছি’।”

সাইফ বলেন, ‘‘আমার সাদা পাজামা-পাঞ্জাবি রক্তে ভিজে গিয়েছে। আমি তখন তৈমুরকে বলি, তোমাকে আমার সঙ্গে হাসপাতালে যেতে হবে। তৈমুর তখন আমাকে জিজ্ঞেস করে, তুমি কী মরে যাবে? সত্যি বলতে, আমারও তেমন মনে হচ্ছিল।’’

সাইফের কথায় এটা আর্থসামাজিক বৈষম্যের কারণে ঘটে যাওয়া একটা ঘটনামাত্র। যেখানে কিছু মানুষে কাছে অনেক কিছু থাকে, আর কিছু মানুষ বাঁচে প্রায় শূন্য হাতে।

সাইফের নতুন ছবি সোশাল মিডিয়ায়, হামলার তদন্ত শেষের দিকে

সাইফকে ছুরিকাঘাত: ভুল করে আটক ব্যক্তির বিয়ে ভেঙেছে, গেছে চাকরিও

সাইফকে ছুরিকাঘাত, শেহজাদের আঙুলের ছাপ 'মিলছে না'

হাসপাতাল ছেড়েছেন সাইফ

প্রথমে চিনতেই পারিনি উনি সাইফ আলী: অটোরিকশা চালক

সিসিটিভির ব্যক্তি কী সাইফের হামলাকারী? পুলিশের অভিযান জোরদার

সাইফের হামলাকারীকে দেখা গেছে বান্দ্রা স্টেশনে

গভীর রাতে নিজের বাড়িতে ছুরিকাহত বলিউড তারকা সাইফ আলী খান

আড়াই ঘণ্টার অস্ত্রোপচারের পর আইসিউতে সাইফ

আর যদি ২ মিলিমিটার গভীরে ঢুকত ছুরি...

গাড়ি না পেয়ে রক্তাক্ত সাইফকে অটোতে হাসপাতালে নেন ইব্রাহিম

আড়াই ঘণ্টার অস্ত্রোপচারের পর আইসিউতে সাইফ

সাইফিনার বাড়িতে ওই রাতে ৩০ মিনিটে যা হয়েছিল