১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

‘ডন ৩’ কিয়ারা-কৃতির পর এবার দীপিকার নাম

একের পর এক নায়িকার নাম শোনা যাচ্ছে ‘ডন ৩’র জন্য। কিন্তু এখনও পাকাপাকিভাবে কারও নাম ঘোষণা করতে পারেননি ফারহান।

‘ডন ৩’ কিয়ারা-কৃতির পর এবার দীপিকার নাম

দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Aug 2023, 11:40 AM

Updated : 21 Aug 2023, 11:40 AM

এগারো দেশের পুলিশের ‘মোস্ট ওয়ানটেড’ ডন হিসেবে রণবীর সিংকে নির্মাতা ঠিক করতে পারলেও নায়িকা চরিত্র নিয়ে বিপদেই পড়েছেন পরিচালক ফারহান আখতার।

একের পর এক নায়িকার নাম শোনা যাচ্ছে ‘ডন ৩’র জন্য। কিন্তু এখনও পাকাপাকিভাবে কারও নাম ঘোষণা করতে পারেননি পরিচালক।

এই সিনেমায় অ্যাকশন দৃশ্য করার  জন্য একজন ‘এলেমদার’ নায়িকা প্রয়োজন নির্মাতার। আর সেই মাপকাঠি বিবেচনায় প্রাথমিকভাবে কয়েকজনের কথা ভাবা হলেও চূড়ান্ত হননি কেউ।

টাইমস অব ইন্ডিয়া বলছে, কিছুদিন আগে ‘ডন ৩’র স্ক্রিপ্ট পড়ার পর গল্প দারুণ পছন্দ করেন নায়িকা কিয়ারা আদভানি। দর্শকরাও ভাবলেন, শাহরুখ- প্রিয়াঙ্কার চরিত্রে বুঝি পাওয়া যাবে রণবীর-কিয়ারাকে।

কিন্তু এরপর খবর আসে কিয়ারা রাজি নন। তখন শোনা যায় ‘আদিপুরুষ’র জানকি কৃতি শ্যানন আগ্রহী জনপ্রিয় এই সিনেমাটি নিয়ে।

তৃতীয় দফায় খবর আসে কৃতিও বাদ। তাহলে নারী চরিত্রটিতে আসছেন কোন নায়িকা?

টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, ‘ডন ৩’ সিনেমায় রণবীরের বিপরীতে দেখা যেতে পারে দীপিকা পাড়ুকোনকে।

ফারহান বলছেন, এই সিনেমায় এমন এক নায়িকা প্রয়োজন, যার অ্যাকশন দৃশ্যের প্রতি ঝোঁক রয়েছে এবং নানা ধরনের মারকাটারি, ঝুঁকিপূর্ণ দৃশ্যে কাজ করার অভিজ্ঞতা আছে।

‘ডন ৩’ সফল করতে কোনো ধরনের ঝুঁকি নিতে রাজি না হওয়া ফারহান মনে করছেন, এই চরিত্রের জন্য দীপিকা অন্যদের তুলনায় মানানসই।

তবে দীপিকাই চূড়ান্ত কি না সে ব্যাপারে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

১৯৭৮ চিত্রনাট্যকার সেলিম খান-জাভেদ আখতার জুটির হাত ধরে কাল্পনিক 'ডন' চরিত্রটি তৈরি হয়েছিল। সে চরিত্রটিতে অভিনয় করেছিলেন অমিতাভ বচ্চন।

২০০৬ সালে শাহরুখের হাত ধরে নতুন 'ডন' তৈরি হয়। সুপারহিট হওয়ার পর শাহরুখকে নিয়েই সিক্যুয়েল মুক্তি পায় ২০১১ সালে। এরপর থেকে এই সিরিজের আরেকটি সিনেমার প্রত্যাশা ছিল দর্শকদের।

‘ডন ৩’ তৈরির ঘোষণায় শাহরুখ ভক্তরা নড়েচড়ে উঠলেও এবারের  চিত্রনাট্য পছন্দ না হওয়ায় বলিউড বাদশাহ সরে দাঁড়ান সিনেমা থেকে।

এতে ভক্ত-অনুরাগীদের মধ্যে দারুণ ক্ষোভ দেখা যায়। রণবীরকে নিয়ে ‘ডন ৩’ এর টিজার প্রকাশের পর জ্বালিয়ে-পুড়িয়ে দেওয়ার হুমকিও আসে কোনো কোনো ভক্তের কাছ থেকে।

ফারহানের ভাষ্য, ডন ৩ এর হাত ধরে এবার নতুন যুগের সূচনা হতে চলেছে।

“লেখক, পরিচালক হিসেবে আমি শাহরুখকে নিয়ে দুটো ডন বানিয়েছি। দুটোর অভিজ্ঞতাই ভীষণ ভালো, আমার হৃদয়ের অত্যন্ত কাছের। এবার ডন এর সেই উত্তরাধিকার নতুন প্রতিভাবান অভিনেতার হাতে যাচ্ছে, আশা রাখি অমিতাভ বচ্চন, শাহরুখ খান যেমন ভালোবাসা পেয়েছেন, এবারও তেমনই ভালোবাসা মিলবে। ২০২৫-এর ডন-এর নতুন নতুন যুগের সূচনা হচ্ছে, দেখতে থাকুন…।”

 পুরনো খবর

পুরানো খবর:

‘শাহরুখ না থাকলে বলিউড জ্বালিয়ে দেব’

পুরানো খবর:

ডন হবেন রণবীর, শুনে যে প্রতিক্রিয়া দীপিকার

পুরানো খবর:

ডন ৩: রণবীরকে টেক্কা দেবেন কিয়ারা?

পুরানো খবর:

শাহরুখ নয়, ‘ডন’ হচ্ছেন রণবীর সিং

পুরানো খবর:

শাহরুখ ‘রাজি নন’, চলছে অন্য ডনের খোঁজ