১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আসবে শিগগিরই: সংসদে অর্থমন্ত্রী

দুই মাস কমার পর খাদ্য খাতে মূল্যস্ফীতি এক ধাক্কায় বেড়ে গেছে অনেকটা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Feb 2024, 10:09 AM

Updated : 06 Feb 2024, 10:09 AM

সরকারের নেওয়া পদক্ষেপের ফলে শিগগিরই মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আসবে বলে সংসদে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। লেনদেন ভারসাম্য পরিস্থিতির উন্নয়ন ও বৈদেশিক মুদ্রার বিনিময় হার স্থিতিশীল হবেও বলে জানান তিনি।

সোমবার সংসদে সরকার দলীয় সংসদ সদস্য মমতাজ বেগমের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

বিকালে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশনে প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপিত হয়।

অর্থমন্ত্রী জানান, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, লেনদেন ভারসাম্য পরিস্থিতির উন্নয়ন এবং বৈদেশিক মুদ্রার বিনিময় হার স্থিতিশীল রাখতে সরকার বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে এবং তা বাস্তবায়ন করছে।

রোববার প্রকাশিত মূল্যস্ফীতির হালনাগাদ তথ্যে দেখা গেছে, দুই মাস কমার পর খাদ্য খাতে মূল্যস্ফীতি এক ধাক্কায় বেড়ে গেছে অনেকটা। এতে গেল অগাস্টে সার্বিক মূল্যস্ফীতির হার পৌঁছে গেছে ১০ শতাংশের কাছাকাছি। এ বছর অগাস্টে পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে সার্বিক মূল্যস্ফীতি হয়েছে ৯ দশমিক ৯২ শতাংশ, যা গতবছর অগাস্টে ৯ দশমিক ৫২ শতাংশ ছিল।

মুস্তফা কামাল টেবিলে উপস্থাপিত প্রশ্নোত্তরে সরকারের বেশ কিছু পদক্ষেপের কথা সংসদে তুলে ধরেন। তিনি জানান, এর মধ্যে মার্কিন ডলারসহ অন্যান্য বৈদেশিক মুদ্রার সঙ্গে টাকার বিনিময় হার বাজারভিত্তিক করা হচ্ছে।

এছাড়া রিজার্ভ পুনর্গঠনের জন্য সঠিক মূল্যে পণ্য আমদানি নিশ্চিত করা; বাণিজ্যিক ব্যাংকে বৈদেশিক মুদ্রা ধারণের সীমা হ্রাস করা হচ্ছে; ৫ হাজারের ডলারের বেশি প্রবাস আয়ের উৎস প্রদর্শনের বাধ্যবাধকতা বাতিল করা হয়েছে; পাইপলাইনে থাকা বৈদেশিক অর্থায়ন ছাড়করণ ত্বরান্বিত করা হচ্ছে।

(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ১১ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)