২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিভিল সার্ভিস (ট্যাক্সেশন) এসোসিয়েশনের নতুন কমিটি

বাংলাদেশ সিভিল সার্ভিস (ট্যাক্সেশন) এসোসিয়েশনের ২০১৫-১৬ মেয়াদের পরিচালনা পর্ষদে সভাপতি নির্বাচিত হয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদস্য আবদুর রাজ্জাক। কেন্দ্রীয় গোয়েন্দা সেলের পরিচালক আলমগীর হোসেন মহাসচিব নির্বাচিত হয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2015, 08:57 PM

Updated : 22 Aug 2022, 12:45 PM

বৃহস্পতিবার রাজধানীর অফিসার্স ক্লাবে এ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে বলে সংগঠনটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্বাহী পরিষদের অন্যান্য কর্মকর্তারা হলেন- সহ-সভাপতি  কর কমিশনার সনজিত কুমার বিশ্বাস, সুলতান মাহমুদ ও মেফতাহ উদ্দিন খান, কোষাধ্যক্ষ অতিরিক্ত কর কমিশনার এম এম ফজলুল হক, যুগ্ম মহাসচিব অতিরিক্ত কর কমিশনার লুৎফুল আজীম ও শামীমুর রহমান এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক উপ কর কমিশনার জেহাদ উদ্দিন।

সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক উপ কর কমিশনার মাসুমা খাতুন, ক্রীড়া সম্পাদক যুগ্ম কর কমিশনার মোহাম্মদ ফজলে আহাদ কায়ছার, সহ-ক্রীড়া সম্পাদক উপ কর কমিশনার শফিউল আজম, গবেষণা সম্পাদক যুগ্ম কর কমিশনার শাব্বির আহমদ, সহ-গবেষণা সম্পাদক যুগ্ম কর কমিশনার নুরুল আমিন, দপ্তর সম্পাদক যুগ্ম কর কমিশনার সৈয়দ জাকির হোসেন, সহ-দপ্তর সম্পাদক সহকারী কর কমিশনার গোলাম কিবরিয়া, সাংস্কৃতিক সম্পাদক যুগ্ম কর কমিশনার আল মামুন, সহ-সাংস্কৃতিক সম্পাদক উপ কর কমিশনার মোনালিসা শাহরীন সুস্মিতা, সমাজ কল্যাণ সম্পাদক যুগ্ম কর কমিশনার সারোয়ার হোসেন চৌধুরী ও সহ-সমাজ কল্যাণ সম্পাদক উপ কর কমিশনার ফারুকুল ইসলাম।

নির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন- কর কমিশনার রওশন আরা বেগম, কানন কুমার রায়, আলমগীর হোসেন, কাজী ইমদাদুল হক, বেলাল উদ্দিন, নাহার ফেরদৌসি বেগম, এ কে বোরহান উদ্দিন, মোঃ সেলিম আফজাল, শাহীন আক্তার, ড. মোঃ সাজ্জাদ হোসেন ভূইয়া, আতিয়ান নাহার, মোহাং আবু তাহের চৌধুরী, মোঃ মাহমুদুর রহমান, অতিরিক্ত কর কমিশনার রেজাউল করিম চৌধুরী, নাজমুল করিম, মুতাসিম বিল্লাহ ফারুকী, মঞ্জুমান আরা বেগম, আহসান হাবিব, যুগ্ম কর কমিশনার শফিকুল ইসলাম মল্লিক, মোস্তফা জামাল হায়দার, সৈয়দ মহিদুল হাসান, উপ কর কমিশনার জহিরুল ইসলাম, নাসেরুজ্জামান, যুগ্ম কর কমিশনার এ কে এম আতিকুল হক, সহকারী কর কমিশনার শুহান সাঈদ, তানিয়া সুলতানা (১), মহিদুল ইসলাম এবং লিংকন রায়।