২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আইডিবির সভায় যোগ দিতে মোজাম্বিক গেলেন অর্থমন্ত্রী

ইসলামিক উন্নয়ন ব্যাংকের (আইডিবি) বার্ষিক সভায় যোগ দিতে মোজাম্বিক গেলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2015, 12:14 AM

Updated : 22 Aug 2022, 12:33 PM

সোমবার রাত সাড়ে ৯টায় এমিরেটসের একটি ফ্লাইটে মোজাম্বিকের উদ্দেশ্যে মন্ত্রী ঢাকা ছেড়েছেন বলে অর্থ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা শাহেদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।

১০ থেকে ১১ জুন মোজাম্বিকের রাজধানী মাপুতোতে এ সভা অনুষ্ঠিত হচ্ছে। এটি আইডিবির ৪০তম বার্ষিক সভা।

শাহেদুর রহমান বলেন, অর্থমন্ত্রী দুবাই হয়ে মোজাম্বিক যাবেন এবং ফিরবেনও দুবাই হয়ে। মাঝে একদিন (১২ জুন) কাতারের রাজধানী দোহায় অবস্থান করবেন। সেখানে কাতার জালালাবাদ সমিতির এক অনুষ্ঠানে যোগ দেবেন তিনি।

১৩ জুন তিনি দেশে ফেরার কথা রয়েছে অর্থমন্ত্রীর।