২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লায় পানি শোধনাগারের জন্য কেন্দ্রীয় ব্যাংকের ঋণ

কুমিল্লায় একটি কেন্দ্রীয় পানি শোধনাগার স্থাপনের জন্য সোয়া আট কোটি টাকার বেশি অর্থায়ন করছে বাংলাদেশ ব্যাংক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Feb 2014, 07:14 PM

Updated : 01 Sep 2026, 12:22 PM

কুমিল্লার রপ্তানি প্রক্রিয়াজাত অঞ্চলে শোধনাগার প্রকল্পটি বাস্তবায়ন করবে সিগমা ইঞ্জিনিয়ার্স লিমিটেড।

ফাইল ছবি

ফাইল ছবি

ফাইল ছবি

বিশ্বব্যাংকের সহায়তাপুষ্ট ইনভেস্টমেন্ট প্রমোশন অ্যান্ড ফাইন্যান্সিং ফ্যাসিলিটি (আইপিএফএফ) তহবিল থেকে এনসিসি  ও  আইআইএফসি ব্যাংকের মাধ্যমে সিগমাকে এই আট কোটি ১৭ লাখ ৬০ হাজার টাকা অর্থায়ন করা হবে।

বৃহস্পতিবার প্রকল্পের অর্থায়ন নিয়ে বাংলাদেশ ব্যাংক ও সিগমা ইঞ্জিনিয়ার্স লিমিটেডের মধ্যে চুক্তি সই হয়।

অনুষ্ঠানে বেসরকারি উদ্যোক্তাদের দেশের অন্যান্য ইপিজেডগুলোতেও কেন্দ্রীয় পানি শোধনাগার স্থাপনে বিনিয়োগের আহ্বান জানান গভর্নর আতিউর রহমান।

অনুষ্ঠানে জানানো হয়, আইপিএফএফ তহবিলের প্রথম ধাপের সব অর্থ বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র স্থাপনে বিনিয়োগ করা হয়েছে।

কিন্তু পরে বিশ্বব্যাংক পিপিপি-ভিত্তিক অন্যান্য অবকাঠামো খাতেও ঋণ দেওয়ার পরামর্শ দেয়। এরপর প্রথম চট্টগ্রাম ইপিজেডে একটি কেন্দ্রীয় পানি শোধনাগার প্রকল্পে ১০ কোটি টাকা ঋণ দেওয়া হয়।