২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কেন্দ্রীয় ব্যাংকের মুনাফা ৪ হাজার কোটি টাকা

গত অর্থবছরে চার হাজার কোটি টাকার বেশি নীট মুনাফা করেছে কেন্দ্রীয় ব্যাংক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2013, 09:07 PM

Updated : 23 Aug 2022, 06:46 PM

২০১২-১৩ অর্থবছরে বাংলাদেশ ব্যাংকের চার হাজার ১৫২ কোটি ৩৭ লাখ টাকা নীট মুনাফা হয়েছে, যা আগের অর্থবছরের চেয়ে ৭ দশমিক ৬১ শতাংশ বেশি।

রোববার বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত অর্থবছরে ব্যাংকের মোট আয় হয়েছে ৫ হাজার ৫৩৩ কোটি ৩১ লাখ টাকা। এসময়ে মোট ব্যয় হয়েছে এক হাজার ৩৮০ কোটি ৯৪ লাখ টাকা।

গত অর্থবছরে সরকারের হস্তান্তরযোগ্য মুনাফার পরিমাণ ছিল ৪ হাজার ৭২ কোটি এক লাখ টাকা।

২০১১-১২ অর্থবছরে সরকারের কাছে ৩ হাজার ৬৭৪ কোটি ২৩ লাখ টাকা হস্তান্তর করেছিল বাংলাদেশ ব্যাংক।

গত ১৯ অগাস্ট কেন্দ্রীয় ব্যাংকের পরিচালনা পর্ষদ গত অর্থবছরের আর্থিক বিবরণী অনুমোদন করে।