২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্কুল শিক্ষার্থীদের জন্য হবে ‘স্কুল ব্যাংকিং কনফারেন্স’

স্কুল শিক্ষার্থীদের নিয়ে ‘স্কুল ব্যাংকিং কনফারেন্সের’ আয়োজন করেছে বাংলাদেশ ব্যাংক ও দেশের তফসিলি ব্যাংকগুলো।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2013, 03:16 PM

Updated : 23 Aug 2022, 10:32 AM

আগামী ২০ এপ্রিল রাজধানীর মিরপুরে বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমিতে দিনব্যাপী এ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংক এ তথ্য জানিয়েছে।

সম্মেলনে প্রত্যেক ব্যাংক থেকে কমপক্ষে দুইজন করে স্কুল পড়ুয়া আমানতকারী অংশ নিবে।

অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমানসহ ব্যাংকগুলোর উদ্যোক্তাদের সংগঠন বিএবি ও প্রধান নির্বহীদের সংগঠন এবিবির প্রতিনিধি এবং অভিভাবকরা উপস্থিত থাকবেন।

২০১০ সালের নভেম্বরে বাংলাদেশ ব্যাংক সার্কুলার জারি করে স্কুল পড়ুয়া ছেলে মেয়েদের ব্যাংক হিসাব খোলার জন্য তফসিলি ব্যাংকগুলোকে নির্দেশ দেয়।

ওই নির্দেশনার পরিপ্রেক্ষিতে ব্যাংকগুলো বিভিন্ন প্যাকেজে ছাত্র-ছাত্রীদের ব্যাংক হিসাব খোলার ব্যবস্থা করে, যা স্কুল ব্যাংকিং নামে পরিচিতি পেয়েছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য মতে, ২০১২ সালের ডিসেম্বর পর্যন্ত দেশের ৪৭টি তফসিলি ব্যাংকে স্কুল পড়ুয়ারা এক লাখ ৩২ হাজার ৫৩৭টি আমানত হিসাব খুলেছে। এসব হিসেবে মোট আমানতের পরিমান দাঁড়িয়েছে ৯৬ কোটি ৯১ লাখ টাকা। প্রতিটি হিসেবে গড় আমানতের পরিমান ৭ হাজার ২৮২ টাকা।