২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টিসিবির ট্রাক ফের ঢাকায় নামছে রোববার

আট দিনের বিরতি দিয়ে রোববার থেকে ঢাকার রাস্তায় আবারও নামছে সরকারি বিপণন সংস্থা টিসিবির পণ্যের ট্রাক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2022, 10:26 PM

Updated : 25 Oct 2022, 10:17 AM

এদিন থেকে চিনি, মসুরডাল, সয়াবিন তেল ও পেঁয়াজ নিয়ে ঢাকার গুরুত্বপূর্ণ ১৫০টি স্থানে টিসিবির ট্রাক থাকবে বলে শনিবার সংস্থাটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

আগামী ২৪ মার্চ পর্যন্ত এবারের বিপণন অভিযান চলবে, তবে শুক্রবার সপ্তাহিক বিরতি দেওয়া হবে। পরের দফায় ২৭ মার্চ থেকে আবারও শুরু হবে বিপণন; চলবে ২৫ এপ্রিল পর্যন্ত।

এছাড়া আগামী ১৫ মার্চ থেকে ঢাকার বাইরের মহানগর, জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে ভর্তুকি মূল্যে পণ্য বিপণন শুরু হবে বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে।

আগের মতোই টিসিবির ট্রাক থেকে একজন ভোক্তা ৫৫ টাকা কেজি দরে সর্বোচ্চ দুই কেজি চিনি, ১১০ টাকা কেজি দরে সর্বোচ্চ ২ লিটার সয়াবিন তেল এবং ৩০ টাকা কেজি দরে ২ থেকে সর্বোচ্চ ৫ কেজি পেঁয়াজ এবং ৬৫ টাকা কেজি দরে দুই কেজি মসুর ডাল কিনতে পারবেন।

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির মধ্যে রোজা সামনে রেখে তালিকাভুক্ত এক কোটি পরিবারের কাছে দুইবার করে সুলভমূ্ল্যের পণ্য দেওয়ার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে সংস্থাটি।