২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডাউনলোড করা ফরমেও হবে পেনশন আবেদন

অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীরা মুদ্রিত ফরমের পরিবর্তে অর্থ বিভাগের ওয়েবসাইট থেকে ডাউনলোড করা ফরম ব্যবহার করেও পেনশন আবেদন নিস্পত্তির জন্য ব্যবহার করতে পারবেন। 

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 May 2020, 11:40 PM

Updated : 18 Aug 2022, 02:58 PM

অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ মঙ্গলবার এ সংক্রান্ত পরিপত্র জারি করে।

এতে বলা হয়, অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের পেনশন আবেদন নিস্পত্তির ফরম মুদ্রণের কাজ প্রক্রিয়াধীন রয়েছে। এ সংক্রান্ত ফরম, সনদ ও কাগজপত্র অর্থ বিভাগের ওয়েবসাইট ( www.mof.gov.bd)  থেকে ডাউনলোড করে ব্যবহার করা যাবে।

প্রত্যাশিত শেষ বেতনপত্র, প্রাপ্তব্য পেনশনের বৈধ উত্তরাধিকারী ঘোষণাপত্র, উত্তরাধিকার সনদপত্র ও নন-ম্যারিজ সার্টিফিকেট, পেনশন ফরম, পারিবারিক পেনশন ফরম, নমুনা স্বাক্ষর ও হাতের পাঁচ আঙুলের ছাপ, আনুতোষিক ও অবসর ভাতা উত্তোলনের ক্ষমতা অর্পণ ও অভিভাবক মনোনয়নের প্রত্যয়নপত্র এবং না-দাবি প্রত্যয়নপত্র পেনশন আবেদন নিস্পত্তির জন্য প্রয়োজন হয়।

‘সরকারি কর্মচারীগণের পেনশন সহজীকরণ আদেশ, ২০২০’ এ সংযোজিত এসব ফরম, সনদ ও কাগজপত্র পেনশন আবেদন নিস্পত্তির ক্ষেত্রে ব্যবহার করার জন্য সংশ্লিষ্টদের অনুরোধ জানিয়েছে অর্থবিভাগ।

পুরনো খবর:

শতভাগ পেনশন নেওয়া অবসরপ্রাপ্তের স্বামী-স্ত্রীও পাবেন সুবিধা
শতভাগ পেনশন নেওয়া কর্মচারীরাও পাবেন মাসিক পেনশন