সশস্ত্রবাহিনী কর মেলা মঙ্গলবার শুরু
ঢাকা সেনানিবাসের সেনা মালঞ্চে দুদিনব্যাপী ‘সশস্ত্র বাহিনী আয়কর মেলা’ শুরু হচ্ছে মঙ্গলবার।
জাতীয় রাজস্ব বোর্ড সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, সশস্ত্র বাহিনী বিভাগ ও ঢাকার কর অঞ্চল-৯ এর যৌথ ব্যবস্থাপনায় এ মেলা হবে।
বুধবার এই মেলা শেষ হবে বলে জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড।
