২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সানেম পলিটিকাল ইকোনমি সেণ্টারের প্রথম কর্মশালা

বেসরকারি গবেষণা সংস্থা সানেম পলিটিকাল ইকোনমি সেণ্টারের প্রথম কর্মশালা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Aug 2019, 06:23 PM

Updated : 18 Aug 2022, 05:42 PM

শনিবার রাজধানীর গুলশানে সানেম অফিসে কর্মশালাটি অনুষ্ঠিত হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

দুই পর্বে  অনুষ্ঠিত কর্মশালার প্রথম পর্ব পরিচালনা করেন সানেমের নির্বাহী পরিচালক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক সেলিম রায়হান এবং দ্বিতীয় পর্ব পরিচালনা করেন ব্র্যাক ইনস্টিটিউট অফ গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্টের সিনিয়র রিসার্চ ফেলো মীর্জা এম হাসান।

‘হ্যাঁ, উন্নয়নের জন্য প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ’ শীর্ষক কর্মশালার প্রথম পর্বে সেলিম রায়হান বাংলাদেশের ‘উন্নয়ন ধাঁধা’ নিয়ে আলোচনা করেন।

অধ্যাপক রায়হান বলেন, অনানুষ্ঠানিক প্রতিষ্ঠানগুলোকে পর্যবেক্ষণের মাধ্যমে বাংলাদেশের উন্নয়ন প্রবাহ ব্যাখ্যা করা সম্ভব।

‘চুক্তি পরিসর এবং সীমিত সুযোগ কাঠামো’ শীর্ষক দ্বিতীয় পর্বে মীর্জা এম হাসান বলেন, বাংলাদেশের উন্নয়ন যে ধারা ও সংস্কৃতির বজায় রেখে ঘটছে সেটি পুঁজিবাদের বিকাশের স্বাভাবিক প্রণালী।

পরবর্তীতে তিনি রাজনৈতিক সমঝোতা, আইনের শাসন ইত্যাদি মৌলিক ধারণা নিয়ে আলোচনা করেন। তিনি বলেন, অনেক সময়ই শাসক গোষ্ঠী নিয়ন্ত্রাণাধীন রাজনৈতিক দলগুলো জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটায় না; কিন্তু প্রতিনিধিত্বের এক ধরণের বিভ্রম তৈরি করতে সক্ষম হয়।