২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিশেষ অর্থনৈতিক অঞ্চল ইতিবাচক বার্তা: পোলিশ উপমন্ত্রী

বিদেশি বিনিয়োগকারীদের জন্য বিশেষ অর্থনৈতিক অঞ্চল নির্মানের যে উদ্যোগ বাংলাদেশ সরকার নিয়েছে তার ভূয়সী প্রশংসা করেছেন ঢাকা সফররত পোলান্ডের অর্থনৈতিক উন্নয়ন বিষয়ক উপমন্ত্রী রাডোসোয়াভ দা মাগারেস্কি-ওয়াব্যানস্কি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Feb 2016, 01:32 AM

Updated : 20 Aug 2022, 11:56 AM

এই উদ্যোগ বাংলাদেশে ব্যবসা শুরুর জন্য বিদেশি বিনিয়োগকারীদের ইতিবাচক বার্তা দেবে বলে মনে করেন তিনি।

সোমবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সঙ্গে সাক্ষাতে তিনি এসব বলেন।

পোলান্ডের বিনিয়োগকারীরা বাংলাদেশে খাদ্য, কৃষি প্রক্রিয়াজাতকরণ শিল্প, কয়লা শিল্পসহ বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগে আগ্রহী বলে প্রতিমন্ত্রীকে জানান পোলিশ সরকারের এই প্রতিনিধি।

রাজধানীর সোনারগাঁও হোটেলে তাদের এই বৈঠক হয়। দুই দিনের ঢাকা সফরে পোলিশ উপমন্ত্রী ওয়াব্যানস্কি ছয় সদস্যের একটি প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন।