২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৬৪৬ কোটি টাকার ক্রয় প্রস্তাব অনুমোদন

আটটি প্রকল্পে ৬৪৫ কোটি ৮৬ লাখ ৫৪ হাজার টাকার ক্রয় প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Dec 2015, 08:17 PM

Updated : 25 Apr 2022, 02:16 PM

সচিবালয়ে রোববার অর্থমন্ত্রী আবুলমাল আবদুল মুহিতের সভাপতিত্বে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এসব অনুমোদনপায়।

সভা শেষে মন্ত্রিপরিষদ বিভাগেরঅতিরিক্ত সচিব মোস্তাফিজুর রহমান সাংবাদিকদের বিস্তারিত তথ্য জানান।

তিনি বলেন, লার্নিং অ্যান্ড আর্নিংডেভেলপমেন্ট প্রকল্পে আইসিটি প্রশিক্ষণ দিতে ৬৪টি প্রতিষ্ঠানের সঙ্গে ১১৫ কোটি ৬৮ লাখ৭৫ হাজার টাকায় সেবা কেনার চুক্তি সইয়ের প্রস্তাবে ক্রয় কমিটি ভূতাপেক্ষ অনুমোদন দিয়েছে।

“কুষ্টিয়া শহরে সাড়ে ছয় কিলোমিটারবাইপাস নির্মাণে ৭১ কোটি ২৬ লাখ ২৮ হাজার টাকার ক্রয় প্রস্তাব অনুমোদন পেয়েছে।”

অতিরিক্ত সচিব জানান, পূর্বাচলনতুন শহরের লেক উন্নয়নে তিনটি লটে ৩১ কোটি ৫১ লাখ ৭৬ হাজার টাকার ক্রয় প্রস্তাবের অনুমোদনদিয়েছে কমিটি।

তিনি বলেন, ঢাকার আজিমপুরে সরকারিকলোনিতে বহুতল আবাসিক ভবন নির্মাণে ১৬০ কোটি ৯৮ লাখ ১১ হাজার টাকার ক্রয় প্রস্তাবেঅনুমোদন দেওয়া হয়েছে।

এছাড়া মতিঝিল সরকারি কলোনিতে বহুতলআবাসিক ভবন নির্মাণ প্রকল্পে বিদ্যুৎ,পয়ঃনিষ্কাশনপ্রণালী, পানি সরবরাহ ও এন্টি টারমাইট ট্রিটমেন্ট কিনতে ৮৬ কোটি ৫৩ লাখ২২ হাজার টাকার ক্রয় প্রস্তাবে সায় দিয়েছে কিমিটি।

মোস্তাফিজুর বলেন, আজিমপুরের সরকারিকলোনিতে ভবন নির্মাণে আরেকটি প্রকল্পের জন্য ৫৭ কোটি ৪৩ লাখ টাকার ক্রয় প্রস্তাবেরঅনুমোদন দেওয়া হয়েছে।

সভায় আজিমপুরের সরকারি কলোনিতেআরও দুটি ভবন নির্মাণ প্রকল্পে বিদ্যুৎ, পয়ঃপ্রণালী, পানি সরবারহ ও এন্টি টারমাইট ট্রিটমেন্টকিনতে ৫৭ কোটি ৫০ লাখ ৫০ হাজার টাকার ক্রয় প্রস্তাব অনুমোদন পেয়েছে।

এছাড়া মতিঝিল সরকারি কলোনিতে আরওদুটি ভবন নির্মাণ প্রকল্পে বিদ্যুৎ,পয়ঃপ্রণালী, পানি সরবারহ ও এন্টি টারমাইট ট্রিটমেন্ট কিনতে ৬৪ কোটি ৯৪ লাখ ৯২ হাজারটাকার ক্রয় প্রস্তাব কমিটি অনুমোদন দিয়েছে বলেও জানান মোস্তাফিজুর রহমান।