২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে এস আলমের ভোজ্যতেলের কারখানায় আগুন

সকাল ৯টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

চট্টগ্রামে এস আলমের ভোজ্যতেলের কারখানায় আগুন

গত মাসে এস আলম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজে আগুন লাগে। ফাইল ছবি

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2024, 10:12 AM

Updated : 12 Apr 2024, 10:12 AM

চট্টগ্রামের মইজ্জ্যারটেক এলাকায় এস আলম ভেজিটেবল অয়েল কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

শুক্রবার সকাল ৮টা ২৫ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। এরপর আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ শুরু করে।

সকাল ৯টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিসের চট্টগ্রাম অঞ্চলের উপ-সহকারী পরিচালক আব্দুর রাজ্জাক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আগুন নিয়ন্ত্রণে এসেছে। আমরা এখন পুরোপুরি নির্বাপনের কাজ করছি। পরে বিস্তারিত বলতে পারব “

কারখানার কোন অংশে কীভাবে আগুন লেগেছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ক্ষয়ক্ষতির বিষয়েও বিস্তারিত জানা সম্ভব হয়নি।

এর আগে গত ৪ মার্চ কর্ণফুলী নদীর তীরে এস আলম গ্রুপের চিনি পরিশোধন কারখানার গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। কয়েকদিনের চেষ্টায় সেইা গুদামের আগুন নেভানো সম্ভব হয়।