২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে পুলিশের গাড়ি চাপায় নিহত ১

পুলিশের ভাষ্য, আদালত ভবন থেকে নামার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পুলিশের গাড়িটি ওই পথচারীক চাপা দেয়।

চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে পুলিশের গাড়ি চাপায় নিহত ১

ফাইল ছবি

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jan 2023, 07:46 PM

Updated : 27 Mar 2024, 03:23 PM

চট্টগ্রাম আদালত ভবন থেকে নামার পথে পুলিশের গাড়ি চাপায় এক পথচারীর মৃত্যু হয়েছে।

সোমবার বিকালের দিকে লালদীঘি পাড়ের হকার্স মার্কেট সংলগ্ন আদালত ভবন থেকে নামার পথে রেজিস্ট্রার ভবনের কাছে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশের ভাষ্য, আদালত ভবন থেকে নামার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পুলিশের গাড়িটি ওই পথচারীক চাপা দেয়।

নিহত হেলাল উদ্দিন (৩৭) চট্টগ্রাম মহানগরীর দক্ষিণ পতেঙ্গা এলাকার মৃত জাফর আলমের ছেলে।

বাকলিয়া থানার ওসি আবদুর রহিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বাকলিয়া থানার আসমিদের আদালত হাজতে বুঝিয়ে দিয়ে ফেরার পথে ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে একজনকে চাপা দেয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।”

তিনি বলেন, “ওই ব্যক্তি আরও দুইজনসহ আদালত ভবনের কাজ শেষে ফিরে যাচ্ছিলেন। নিয়ন্ত্রণ হারানোর পর পুলিশের গাড়িটি বার বার হর্ন দিচ্ছিল। দুই সঙ্গী সরতে পারলেও হেলাল পারেননি।”