২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ইয়াবাসহ রোহিঙ্গা নারী গ্রেপ্তার

গ্রেপ্তার সেতারা বেগম (৩০) টেকনাফের লেদা ইউনিয়নের রোহিঙ্গা ক্যাম্পের বি-ব্লকের বাসিন্দা।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2023, 10:19 PM

Updated : 12 Jul 2023, 10:19 PM

চট্টগ্রামে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ইয়াবাসহ এক রোহিঙ্গা নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার সন্ধ্যায় চন্দনাইশ উপজেলার উত্তর গাছাবাড়িয়ায় সড়ক ও জনপথ অফিসের সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে দুই হাজার ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার সেতারা বেগম (৩০) টেকনাফের লেদা ইউনিয়নের রোহিঙ্গা ক্যাম্পের বি-ব্লকের বাসিন্দা।

চন্দনাইশ থানার ওসি আনোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার থেকে চট্টগ্রামগামী 'মারছা পরিবহনের' একটি বাসে তল্লাশি চালানো হয়।

“এসময় সেতারার সঙ্গে থাকা একটি ব্যাগে ছোট ১০টি পলিথিনের ব্যাগে দুই হাজার ইয়াবা পাওয়া যায়।”